শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার’ পেলেন ৬ সাহিত্যিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৬’ পেয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেনসহ ৬ গুণী সাহিত্যিক। শুক্রবার রাজধানীর নাহার প্লাজার দেশ পাবলিকেশন্স কার্যালয়ে এ পুরস্কার ঘোষণা করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, শিশুসাহিত্যে বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন (নদীর পাড়ের মেয়েটি), নাটকে ড. মুকিদ চৌধুরী (পঞ্চপুরাণ), প্রবন্ধে ড. মাসুদুল হক (নব্বইয়ের কবিতা : পাঠ ও মূল্যায়ন), কথাসাহিত্যে ফারজানা মিতু (শুধু তোমারেই জানি), কবিতায় মাজেদুল হক (জন্মান্ধ বেদনার ক্যানভাস) ও বিশেষ তরুণ পাণ্ডুলিপি সাজ্জাদ হোসেন শিহাব (ধূপছায়া)।

দেশ পাণ্ডুলিপি পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে অচিন্ত্য চয়ন জানান, ‘চেতনায় ঐতিহ্য’ শ্লোগানকে ধারণ করে পথচলা শুরু করে দেশ পাবলিকেশন্স। ইতোমধ্যে প্রকাশনা শিল্পে পাণ্ডুলিপির নান্দনিত পরিচর্যায় একটি স্বতন্ত্রধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন, তাদের সহযাত্রী হতে আমাদের এ প্রয়াস।

আগামী মার্চে দেশ সাহিত্য উৎসবে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, পুরস্কারের জন্য গত বছরের অক্টোবরে পাণ্ডুলিপি আহ্বান করা হয়। দুই শতাধিক পাণ্ডুলিপি জমা পড়ে দেশ দপ্তরে। এর ভেতর থেকে জুরি বোর্ডের মাধ্যমে ছয়জনকে মনোনীত করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ