শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন  যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন  জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল জুমার আজানের পর বেচাকেনার বিধান কী? মাওলানা আরশাদ মাদানীর স্বাস্থ্য নিয়ে ‘উদ্বেগের কারণ নেই’ বিনামূল্যে আস-সুন্নাহর মোবাইল ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা পেয়েছেন ৩৩০০ জন ‘কুরআন তেলাওয়াতে বেশি অনুসারী ও প্রতিক্রিয়া পাওয়ার আকাঙ্ক্ষাও রিয়া’ চাঁদপুর জেলা সভাপতিকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলনের মহাসচিব আঞ্জুমানে হেফাজতের ইজতেমা শুরু, লাখো মানুষের অংশগ্রহণ আওয়ার ইসলাম আয়োজিত জাতীয় সিরাত প্রতিযোগিতার পরীক্ষা আজ

কওমি মাদরাসা মানুষকে তাকওয়ার পথ দেখায়: আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

allama mahmudul

আওয়ার ইসলাম : দাওয়াতুল হক বাংলাদেশর আমীর মুহিউস সুন্নাহ আাল্লামা মাহমুদুল হাসান বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ জিনিস হলো দ্বীন। দ্বীন ছাড়া কোন সহজ জিনিস নাই। শনিবার রাত ১০ টায় রাজধানীর জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসা ঢাকা-এর বার্ষিক ওয়াজ দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে। মুসলমানরা তাদের আসল পরিচয় ভুলে দুনিয়ার চাকচিক্যে ডুবে রয়েছে। ঈমানী বলে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের কেউ হঠাতে পারবে না। মুসলমানদের ঈমান মজবুত করে আখেরাতের জিন্দেগী গঠন করতে হবে। মুসলমানদেরকে যেনোতেন ভাবে জীবন পরিচালনা করলে চলবে না।ঈমানের সাথে মৃত্যু না হলে জীবনের কোন মূল্য নেই। ঈমানের সাথে মৃত্যু হতে চাইলে তাকওয়ার ভিত্তিতে জীবন চালাতে হবে।

তিনি আরও বলেন, ইলমে নববীর ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত কওমী মাদরাসাগুলো দুনিয়াব্যাপী মানুষকে তাকওয়ার উপর চলার পথ প্রদর্শন করছে। অনেকেই মাদারিসে কওমীকে গালমন্দ করে, এটা তাদের ঈমানের জন্য চরম ক্ষতিকর। এজন্য ঈমানহারা হয়ে কুফরীর মৃত্যুও হতে পারে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে হলে সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

আল্লামা মাহমুদুল হাসান বলেন, জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসা ঢাকা দারুল ঊলুম দেওবন্দের নকশে কদমে পরিচালিত একটি খালেস দ্বীনি প্রতিষ্ঠান। এর সাথে সম্পৃক্ততা রাখতে অভিভাবকসহ সকলের প্রতি আহবান জানান।

জামিয়াতুস সালাম মাদরাসা মুহতামিম মুফতি হুমায়ুন আইয়ুব এর পরিচালনায় মাহফিলে আরও বক্তব্য রাখেন মারকাযে শায়খ যাকারিয়া রহ. এর পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, বিশিষ্ট লেখক ও আলেমে দীন মাওলানা যাইনুল আবিদীন ও খ্যাতিমান বক্তা মাওলানা খোরশেদ আলম কাসেমী ও মাওলানা হাম্মাদুল্লাহ রাহমানী প্রমুখ।

মগদা মান্ডা ইমাম পরিষদের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন-এর সভাপতিত্বে মাদরাসার অন্যান্য শিক্ষকগণও উপস্থিত ছিলেন।এছাড়া বিভিন্ন মাদরাসার শিক্ষক ওমসজিদের ইমামগণও উপস্থিত ছিলেন। মাদরাসা পরিচালনা কমিটির সদস্য এলাকাবাসীও দেশের শান্তি ও কল্যাণের জন্য ছাত্র শিক্ষকসহ সকলের জন্য বিশেষ দুআ করা হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ