শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

আসছে কিঙ্কর আহ্সানের 'মধ্যবিত্ত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kinkar_ahsanযাইফ মাসরুর: পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বই প্রেমীদের মিলনমেলা ‌অমর একুশে বইমেলা। প্রতিবারের মতো এবারও বাংলা একাডেমীর চত্বরে (সোহরার্দীউদ্যান ও বই মেলার একটা অংশ থাকবে) বসছে এই বইমেলা।

বইমেলার দর্শনার্থীদের বেশীরভাগেরই দৃষ্টি থাকে জনপ্রিয় লেখকদের প্রকাশিত গ্রন্থের দিকে। তবে তরুন লেখকদের প্রতিও সবার একটা অন্যরকম আগ্রহ থাকে। এজন্যেই আমরা প্রতি বছর অনেক তরুন লেখকের বই পাই। যেগুলি পাঠকমহলে বেশ সাড়া ফেলে। সেরকমই একজন হচ্ছেন প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিক কিঙ্কর আহ্সান।

এবারের মেলায় থাকছে তার উপন্যাস 'মধ্যবিত্ত'। এই উপন্যাসের কয়েক কিস্তি অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কমে প্রকাশ পর থেকেই বইয়ের আবদার আসতে থাকে পাঠলমহল থেকে।

'মধ্যবিত্ত' লেখকের সপ্তম বই। এর আগে প্রকাশিত সবগুলি বই-ই পাঠকমহলে ব্যাপক সমাদর পেয়েছে। মধ্যবিত্ত কতটুকু কী করতে পারে, সেটা সময়ই বলে দেবে।

একশত দশ পৃষ্ঠার এই উপন্যাসটি প্রকাশ হচ্ছে দেশের অভিজাত প্রকাশনা সংস্থা 'বর্ষাদুপুর' থেকে। মেলার শুরুর দিক থেকেই ৬০৩-৬০৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ