শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশি টুপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump_capযুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দর্শকদের মাথায় যে টুপি শোভা পেয়েছে তা বাংলাদেশের তৈরি।

মুখে আমেরিকার প্রতি ভালোবাসার ঘাটতি ছিল না। কিন্তু ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান লেখা টুপি নিয়ে হতাশ হয়েছেন ট্রাম্প ভক্তরা। তারা ভেবেছিলেন আমেরিকাকে আবারো ‘গ্রেট’ করতে প্রথম পদক্ষেপ হিসেবে নিজের দেশেই হয়তো এসব টুপি বানিয়েছেন ট্রাম্প। কিন্তু তাদের আশাভঙ্গ হয়েছে। কারণ এসব টুপি চীন, ভিয়েতনাম এবং বাংলাদেশ থেকে বানানো হয়েছে।

অনেক সমর্থকই এ নিয়ে বেশ সমালোচনা করেছেন। তারা আশা করেননি যে এসব টুপি অন্য দেশ থেকে বানানো হবে।

ট্রাম্পের সমর্থকরা তার প্রচারণা শিবিরের ওয়েবসাইট থেকেই এ টুপিগুলো কিনেছেন। এগুলোর দাম ছিল ২৫ থেকে ৩০ ডলার। তবে শুক্রবার ওয়াশিংটনের ফুটপাতের বিক্রেতাদের কাছেও এই টুপির দাম ছিল চড়া। ২০ ডলার বেশি দামে সেদিন এসব টুপি বিক্রি হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ