শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

রাখাইনে ঢুকতে দেয়া হয়নি লি'কে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

leeআওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাংশে ঢুকতে দেয়া হলো না জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লিকে।

নিরাপত্তাজনিত কারণে তাকে সেখানে ঢুকতে দেয়া হয়নি এমনটি দাবি করেছে দেশটির সরকার।

এদিকে রোববার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইয়াংঘি লিকে সরকারের পক্ষ থেকে প্রস্তুতকৃত রোহিঙ্গা মুসলিম সদস্যদের সঙ্গেই কেবল দেখা করানো হচ্ছে।

এসব কারণে লি'র তদন্ত কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। মিয়ানমার সরকার কর্তৃক পরিচালিত নিপীড়নের সঠিক তথ্যও তিনি পাচ্ছেন না।

মিয়ানমারে লি'র ১২ দিনের সফরের অংশ হিসেবে রাখাইন রাজ্যে ৩ দিন অতিবাহিত করেন লি। এই রাজ্যেই রোহিঙ্গা মুসলিমদের বাস। দীর্ঘদিন যাদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। দারিদ্রতা, নিপীড়ন আর অত্যাচারের মুখেই যুগের পর যুগ টিকে আছে তারা।

তবে সম্প্রতি রাজ্যটিতে মিয়ানমার সেনাদের পরিচালিত অত্যাচারে উদ্বাস্তু হয়ে অন্য দেশে পালিয়ে গেছে লাখো রোহিঙ্গা।

তিনি হামলার শিকার মিয়ানমারের বর্ডার গার্ড পোস্টটিও পরিদর্শন করেছেন।

গত ৯ অক্টোবর থেকে রাখাইন রাজ্যের উত্তরাংশ কঠোর সেনা নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে সংঘবদ্ধ হামলার শিকার হয়ে বর্ডার পুলিশের ৯ জন সদস্য নিহত হয়। এরপর সেখানে পরিচালিত দমন-পীড়নে এখন পর্যন্ত চুরাশি থেকে চারশ' রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে জাতিসংঘের তথ্যমতে, সরকারি নিপীড়নের কারণে ইতিমধ্যে ৬৫ হাজার রোহিঙ্গা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ