শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

দাম বেড়েছে স্বর্ণের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

goldআওয়ার ইসলাম: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৪৬ হাজার ৭৩ টাকা নির্ধারণ করেছে। নতুন এ মূল্যতালিকা  শনিবার থেকে কার্যকর হবে।

গতকাল  শুক্রবার বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

গত বছরের ৭ ডিসেম্বর স্বর্ণের দাম কমিয়েছিল জুয়েলারি মালিকদের এই সংগঠনটি।  নতুন এই মূল্যতালিকা কার্যকর  হওয়ার আগ পর্য ন্ত ২২ ক্যারেটের স্বর্ণের বিক্রিমূল্য ৪৪ হাজার ৭৯০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ২৮৩ টাকা।

২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ৩৪২ টাকা বেড়ে ৪৪ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ মানের স্বর্ণের দাম বর্তমানে ৪২ হাজার ৬৯০ টাকা।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ৪৫৮ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৯১ টাকা। এ মানের প্রতি ভরি বর্তমানে বিক্রি হচ্ছে ৩৭ হাজার ৩৩ টাকায়।

আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৪ হাজার ২৮ টাকার বদলে আজ থেকে বিক্রি হবে ২৫ হাজার ৭৮ টাকায়। অর্থাৎ ভরিতে এক হাজার ৫০ টাকা বেড়েছে। এদিকে সোনার পাশাপাশি শনিবার থেকে বাড়বে রুপার দামও।

রুপার দাম ৫৮ টাকা বাড়িয়ে এক হাজার ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এর মূল্য এক হাজার ৫০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান  বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০০ টাকা বাড়ানো হয়েছে। বহির্বিশ্বের বাজারের সাথে আমাদের দেশীয় বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যা আজ শনিবার থেকে কার্যকর হবে বলে তিনি জানান।’

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ