শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কবি মুসা আল হাফিজ সন্ধ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

musa_al_hafiz

আওয়ার ইসলাম: শাহজালাল বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে হয়ে গেল মুসা আল হাফিজ সন্ধ্যা। আয়োজনে ছিলেন প্রফেসর ড. সাজেদুল করিম।

এতে উপস্থিত ছিলেন শাবি’র বিভাগীয় ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, ম্যাথমেটিক্সের প্রফেসর ড. ইসহাক আলী, বাংলা বিভাগের ড. মো. রিজাউল ইসলাম, ক্যামিস্টির প্রফেসর ড. মো. সেলিম, ম্যাথমেটিক্সের প্রফেসর ড. আশরাফ উদ্দীন, পরিসংখ্যানের প্রফেসর ড. তাজ উদ্দীন, প্রফেসর ড. খালিদুর রহমান, প্রফেসর ড. শাহেদ আহমদ ও কবি সিদ্দিক আহমদ প্রমুখ।

প্রফেসর ড. সাজেদুল করিম বলেন, মুসা আল হাফিজ এক চলমান চিন্তা। তিনি গবেষণায় যে অবদান রেখেছেন, তা আমাদের সমৃদ্ধ করেছে। তার চিন্তায় রয়েছে রেঁনেসার জ্বালানি। যেসব জায়গায় শূন্যতা রয়েছে, তিনি দক্ষ হাতে তা পুরণ করছেন। প্রাচ্যের অহং নিয়ে একজন চিন্তাবিদ হিসেবে পশ্চিমা চিন্তার আধিপত্যের কলকব্জা নিয়ে নাড়াচাড়া করেছেন তিনি। ফলে স্বাধীন মানস তৈরিতে তরুণদের তার ভাবনার সাথে পরিচিত করাতে হবে।

ড. রিজাউল ইসলাম বলেন, মুসা আল হাফিজের কবিতা কয়েকদিন ধরে আমাকে ঘোরগ্রস্ত করে রেখেছে। তিনি তার বাণীকে শব্দাতিরিক্ত, অর্থারিতিক্ত ও ভাবাতিরিক্ত বৈশিষ্ট দান করেছেন। তার কবিতায় দেখা যায় ভাবের ব্যাপক বিস্তার। একই সাথে শিল্প ও দর্শনের সমাহারে তার বাণীবিন্যাস কালজয়ী কবিদের কথা মনে করিয়ে দেয়।

আরআর

Image may contain: 3 people, beard


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ