শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার? সৌদিতে ইরানের হামলায় ১৪ দিনে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ট্রাম্পের ধর্মীয় কমিশনের একমাত্র মুসলিম সদস্যের পদত্যাগ

চব্বিশ ঘণ্টায় মিলবে সৌদি ভিসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1018957781_mofa-logoআওয়ার ইসলাম : মাত্র চব্বিশ ঘণ্টা ভিসা প্রদান করবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি বিয়োগকারীদের উদ্বুদ্ধ করতে মাত্র চব্বিশ ঘণ্টায় ভিসা হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রক্রিয়া তরান্বিত করতে, অত্যাধুনিক মেশিনারি প্রযুক্তি সংযোজন করেছে। ফলে এখন বিদেশি বিনিয়োগকারীগণ একদিনেই লাভ করবে সৌদি আরবের ভিসা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উসালাম নাগলি এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ক্রমবর্ধন বেকারত্ব ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বিদেশি বিনিয়োগ উদ্বুদ্ধকরণের সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ চব্বিশ ঘণ্টায় ভিসা প্রদান।’  তিনি আরও বলেন, ‘শুধু বিনিয়োগকারী নয়; বরং যে কোনো কমার্শিয়াল ভিসা পাওয়া যাবে কয়েক দিনে।’

নতুন প্রক্রিয়ায় ভিসার আবেদন করা যাবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে।

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা ও তেলের আন্তর্জাতিক দরপতন সৌদি আরবের অর্থনীতিকে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। সে আলোকে সৌদি সরকারের অর্থ ও উন্নয়ন বিভাগ কয়েক মাস পূর্বে সৌদি আরবে বিদেশি বিনিয়োগ সহজ করার নীতিগত সিদ্ধান্ত নেই। তারা জানিয়েছে, সৌদি আরবে একজন বিদেশি বিনিয়োগকারীর পূর্বে যেখানে ৩০ দিন সময় লাগত সেখানে ২ দিন সময় প্রয়োজন হবে।

সূত্র : আরব নিউজ

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ