শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

হোয়াইট হাউজের শীর্ষ উপদেষ্টা ট্রাম্পের জামাতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jaredkushnerআওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে তার জামাতা, জ্যারেড কুশনারের নাম ঘোষণা করেছেন। বিবিসি

৩৫ বছর বয়স্ক মি. কুশনার নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নতুন চাকরিতে তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতির বিষয়টি দেখবেন।

ইভাঙ্কা ট্রাম্পের স্বামী, মি. কুশনার নিজে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং তার আরো অনেক ব্যবসা রয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের স্বজনপ্রিয়তার বিরুদ্ধে আইন রয়েছে। সেই আইন এবং স্বার্থের সংঘাতের সম্ভাবনা উল্লেখ করে ঘোষণার পরপরই ডেমোক্র্যাটরা এই নিয়োগ পর্যালোচনার আহ্বান জানিয়েছে।

এবিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য বিচার বিভাগ এবং সরকারের নৈতিকতা বিষয়ক কার্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছে কংগ্রেসের বিচার বিষয়ক কমিটি।

এর আগে ট্রাম্প তার মেয়ের জামাই-কে একটি "বিশাল সম্পদ" হিসেবে আখ্যায়িত করে প্রশংসা করেন এবং বলেন যে তাকে একটি "গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় কাজ" দিতে পেরে তিনি গর্বিত।

মি. ট্রাম্পের নিকটজনেরা বলছেন, আত্মীয়দের সরকারী চাকরি দেয়ার বিরুদ্ধে যে আইন রয়েছে সেটি হোয়াইট হাউজের চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এর বাইরেও যুক্তরাষ্ট্রে ফেডারেল নৈতিকতা আইন রয়েছে, যার ফলে সরকারী চাকুরীজীবীরা কোন ব্যবসা থেকে লাভ নিতে পারেন না।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ