শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

ফুলপুরে ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এ মান্নান
ফুলপুর থেকে

fire_fulpurময়মনসিংহের ফুলপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র আয়োজনে ৩দিন ব্যাপী ভলান্টিয়ার ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কোর্স রোববার সমাপ্তি হয়েছে।

ফুলপুরস্থ অফিসে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফুলপুর পৌরসভার মেয়র মোঃ আমিনুল হক। ফায়ার সার্ভিসের জেলা সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ফেরদৌসী বেগম, শফিকুল ইসলাম, ওয়ার হাউজ পরিদর্শক মোঃ রুকনুজ্জামান, মোমেন মোর্শেদ, মোস্তাফিজুর রহমান, ফুলপুর অফিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হালিম প্রমুখ।

এতে ৫০ জন ভলান্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রত্যেককে ৬০০ টাকা করে টিএ দেয়া হয়। প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কারসহ প্রত্যেককে সনদপত্র প্রদান করা হবে বলে ফায়ার সার্ভিসের জেলা সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুর রহমান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ