শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

ব্রিটিশ এমপিদের বিরুদ্ধে ইসরায়েলের ষড়যন্ত্র ফাঁস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

israel_britenআওয়ার ইসলাম: ব্রিটেনের একাধিক এমপি ও দেশটির জ্যেষ্ঠ কয়েকজন রাজনীতিবিদকে উৎখাতে ইসরায়েল ষড়যন্ত্র করছে বলে জানা গেছে। আর সেটি ফাঁস করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

পত্রিকাটির ছয়মাসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রিটেনে নিযুক্ত সেদেশের দূতাবাসের উচ্চপদস্থ এক কর্মকর্তাকে ব্যবহার করে ইসরায়েল ওই ষড়যন্ত্র পরিকল্পনা করে। শাই মাসুত নামে ওই কর্মকর্তার এ ষড়যন্ত্র গোপন ক্যামেরায় ধারণ করেছেন আল জাজিরার এক প্রতিবেদক। এ নিয়ে ১৫ জানুয়ারি রাত সাড়ে ১০টা থেকে ‘দ্য লবি’ শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করবে আলজাজিরা।

আলজাজিরার আন্ডারকভার প্রতিবেদক রবিন (এলিয়াস) ব্রিটেনের লবি নেটওয়ার্কের সদস্যদের সঙ্গে ছয়মাস ধরে যোগাযোগ করেন। এই নেটওয়ার্কের সদস্যরা লন্ডনে দূতাবাসের মাধ্যমে ইসরায়েলি সরকারের কাছ থেকে শক্তিশালী সমর্থন পেয়ে থাকে।

ফিলিস্তিনের সমর্থক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যালান ডানকানসহ আরও কয়েকজন পার্লামেন্ট সদস্যকে উৎখাতের ষড়যন্ত্র করেন ওই কর্মকর্তা। মাসুত ব্রিটিশ শিক্ষামন্ত্রী রবার্ট হাফলনের সহযোগী মারিয়া স্ট্রিজলোর সঙ্গে এক রেস্তোঁরায় কথা বলছিলেন। হাফলন আলজাজিরার আন্ডারকভার প্রতিবেদক হিসেবেও কাজ করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ