বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিশ্ব ইজতেমায় কোনো হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamalআওয়ার ইসলাম: আগামী ১৩ জানুয়ারি শুরু হতে যাওয়ার বিশ্ব ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত রয়েছি। যা কিছু হতে পারে বা হবে সবকিছু মাথায় নিয়ে কাজ করা হচ্ছে। গোয়েন্দারা তৎপর রয়েছে। বিশ্ব ইজতেমা সুন্দর হবে। নিরাপত্তার বিষয়ে কোন হুমকি আমাদের কাছে নেই।

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা শেষে রবিবার দুপুরে বিশ্ব ইজতেমাকে ঘিরে কোন জঙ্গী সংগঠনের হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আইজিপি এ কে এম শহীদুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্ব ইজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ