সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

আইডিবির চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abul-mal-abdul-muhit copyআওয়ার ইসলাম: ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) চাপে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পরিষদে পরিবর্তন আনা হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই পরিবর্তনের ফলে ব্যাংকটির উন্নয়ন ব্যাহত হবে না বলেও জানান তিনি।

রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা বলেন অর্থমন্ত্রী।

ইসলামি ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক যে পরিবর্তন সেই পরিবর্তনকে কীভাবে দেখছেন— জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “ইয়েস, ইট লুকস গুড...। তবে তাদের মুনাফা আসলে কোথায় যায়, এটা নিয়ে একটা প্রশ্ন তো ছিলই। ইসলামী ব্যাংকের ফরেনার পার্টনার চেঞ্জ হয়েছে। এখন যা কিছু হয়েছে তাদের প্রেশারে হয়েছে।”

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পর্ষদ সভায় ব্যাংকটিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়। পরিবর্তন আনা হয়েছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান পদেও। নতুন পরিচালক হিসেবে পর্ষদ সভায় যোগ দিয়েই ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন সরকারের সাবেক সচিব আরাস্তু খান। চেয়ারম্যান পদ ছাড়াও ব্যাংকটির পরিচালক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মুস্তাফা আনোয়ার। পদত্যাগ করেছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নানও।

নতুন এমডি হিসেবে ইউনিয়ন ব্যাংকের এমডি আবদুল হামিদ মিঞার নাম অনুমোদন করা হয়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তার নিয়োগ কার্যকর হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ