বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

মাওলানা মোস্তফা আজাদ অসুস্থ; দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mostofa_azadআওয়ার ইসলাম: জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহসভাপতি মুক্তিযোদ্ধা মাওলানা মোস্তফা আজাদ ভীষণ অসুস্থ। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

জানা যায়, তার দুটো কিডনিই অকেজো হয়ে গেছে।

কিছুদিন আগে দ্বিতীয়বারের মতো উন্নত চিকিৎসা গ্রহণের জন্য তিনি মাদ্রাজ গিয়েছিলেন। মাদ্রাজের চিকিৎসকদের  ব্যবস্থাপত্র অনুযায়ী তার চিকিৎসা অব্যাহত আছে। ওষুধও খাচ্ছেন, কিন্তু শারীরিক অবস্থার তেমন কোন  উন্নতি হচ্ছে না।

এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের  কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তের ঢাকা মহানগরীর সভাপতি শাইখুল হাদিস মঞ্জুরুল ইসলাম আফেন্দী মাওলানা মোস্তফা আজাদের সুস্থতার জন্য ধর্মপ্রাণ সকল মুসলমানের কাছে দোয়া চেয়ে বলেন,  মাওলানা মোস্তফা আজাদ বাংলাদেশের একজন প্রবীণ ও বিজ্ঞ আলেম।ইসলামি ধারার সুসাহিত্যিক। তিনি বহুমুখী কর্মতৎপরতার মাধ্যমে দীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাকে সুস্থতা দান করে দীনী কাজের এ ধারা অব্যাহত রাখুন।

উল্লেখ্য, মাওলানা শামছুদ্দীন কাসেমী রহ. এর ইন্তেকালের পর ১৯৯৬ সাল থেকে অদ্যাবধি মাওলানা মোস্তফা আজাদ  রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিমের দায়িত্বে আছেন।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ