বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

আওয়ার ইসলামে যোগ দিলেন আতাউর রহমান খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসরাম: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমে বার্তাসম্পাদক হিসেবে যোগ দিলেন আতাউর রহমান খসরু। আতাউর রহমান খসরু পেশা ও নেশায় একজন লেখক-সাংবাদিক। আগামী ১০ জানুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন।

মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া থেকে তাকমিলে হাদিস শেষ করে মাদরাসা দারুর রাশাদে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেন খসরু। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্ট্যাডিজে মাস্টার্স সম্পন্ন করেন। জাতীয় একাধিক সংবাদপত্রেও রয়েছে রির্পোটিং ও সম্পাদনার অভিজ্ঞতা। সম্পাদনা করেছেন মাসিক শিশু-কিশোর পত্রিকা নকীব এবং মদিনার পয়গাম। এ যাবত আতাউর রহমান খসরু প্রকাশিত গ্রন্থ ৭টি।

সভ্যতা ও সংস্কৃতির উপর ইসলামের অবদান, কারাগার নয় শান্তিময় পরিবার, মুসলিম বর-কনে ইসলামি বিয়ে, ইমাম গাজালি রহ. এর জীবন ও কর্ম তার আলোচিত গ্রন্থ।

এছাড়াও ২০১২ সালে মাসিক রাহমানী পয়গামের শ্রেষ্ঠ লেখক সম্মানা পেয়েছেন তিনি।

চলতি মাসেই আওয়ার ইসলামের সম্পাদনা বিভাগে যোগ দিয়েছেন দিদার শফিক। দিদার একজন মেধাবী তরুণ সাংবাদিক। তাকমিলে হাদিস শেষ করে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষবোর্ড বেফাকের ভাষা সাহিত্য সাংবাদিকতা কোর্স সম্পন্ন করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ