বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

১৮ বছর পর পেট থেকে কাঁচি উদ্ধার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kachiআওয়ার ইসলাম: ভিয়েতনামের মা ভান নাত নামের ৫৪ বয়েসী একজনের পেট থেকে ১৮ বছর পর অপারেশনের সময় ভুলে পেটের ভেতর রেখে দেওয়া দুটি কাঁচি উদ্ধার করা হয়েছে।

১৮ বছর তিনি এক জোড়া কাঁচি পেটে নিয়েই স্বাভাবিক জীবন যাপন করেছেন। গত মাসে এক সড়ক দুর্ঘটনায় তিনি আহত হলে  তার শরীরে আলট্রাসাউন্ড স্ক্যান করলে ডাক্তাররা দেখতে পান তার মলাশয়ের কাছে ঝকঝকে ছুরি।

লম্বায় প্রায় ১৫ সেন্টিমিটার বা ছয় ইঞ্চির মতো দুটি কাঁচি পেটে আছে এটা নিশ্চিত হয়ে ডাক্তাররা তাকে অপারেশনের পরামর্শ দেয়।

তারপর তার শরীরে তিন ঘণ্টা ধরে চালানো এক অপারেশনের পর তলপেট থেকে দুটো কাঁচিই বের করে আনা হয়েছে। এজন্যে রাজধানী হ্যানয় থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আসা হয়েছিলো।

বলা হচ্ছে, পেটের ভেতরে ছুরি দুটো নিয়েই গত প্রায় দুই দশক ধরে তিনি খাওয়া দাওয়াসহ সবকিছু ঠিকঠাক মতোই করে আসছিলেন।

তিনি জানান, মাঝে মাঝে তার শুধু একটু পেটে ব্যথা হতো।

এছাড়া তিনি আর কিছুই বুঝতে পারেন নি।

মি. মা এখন সেরে উঠছেন। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফিরে যেতে পারেন।

চিকিৎসকরা বলছেন, ১৯৯৮ সালে মা ভান নাতের শরীরে অপারেশনের সময় ভুলে তার পেটের ভেতরে এই কাঁচি দুটো রেখে দেওয়া হয়েছিলো।

তখনও সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে অপারেশন করা হয়েছিলো আর তখনই এই দুর্ঘটনাটি ঘটেছে।

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে এই ঘটনা ঘটেছে।

ডাক্তাররা বলছেন, কাঁচি দুটোর হাতলে সামান্য মরচে পড়ে গেছে এবং দুটোই ওই ব্যক্তির পেটের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িয়ে গেছে।

এই ঘটনা তদন্ত করে দেখার জন্যে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ