বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আইভি বললেন ‘ফলাফল মানবো’ সাখাওয়াত ‘বিপুল ভোটে জয়ী হবো'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nasik_iv_sakhawatআওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সরকার দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, একজন মানুষকে সবাই পছন্দ করবে, এমন কোনো কথা নেই। ফলাফল যাই হোক মেনে নেব।

বৃহস্পতিবার নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন। আইভী আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনী খুবই দক্ষতার সঙ্গে কাজ করছে। আমার মধ্যে ভয়-শঙ্কা থাকবেই। কিন্তু আমার প্রত্যাশা, তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত।

এদিকে নারায়ণগঞ্জ শহরের ১৩ নং ওয়ার্ডে মাজদাইর আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ভোট শুরু হওয়ার পরপরই কেন্দ্রে প্রবেশ করেন ২০ দলীয় জোট সমর্থিত এ প্রার্থী।

সোয়া ৮টার দিকে ভোট প্রয়োগ শেষে সাখাওয়াত হোসেন খান সাংবাদিকদের বলেন, 'সুষ্ঠু ভোট হলে আমি বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ। ভোট পরিস্থিতি এখনও সন্তোষজনক। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জবাসীকে  বলবো, এতদিন যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তা সঠিকভাবে প্রয়োগ করুন। '

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ