শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শিল্পীরা কেন ভারতীয় সিরিয়াল বন্ধের দাবি করেন না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশরাফ শাফি

ashraf_shafiআমি সুলতান সোলেমান কোনদিন দেখি নাই, দেখার ইচ্ছাও ছিল না। ছোটবেলা থেকেই আমি স্পাইডারম্যান এর ভক্ত ছিলাম। কেউ কেউ তো আমাকেই স্পাইডারম্যান হিসাবে চিনে ;-)

যাই হোক, আমার কাছে সিরিয়ালটি মূলত জৌলুসপূর্ণ অন্যান্য হিন্দি সিরিয়ালগুলোর মতো একই স্ট্রেটিজিতে তৈরি। বেসিক কোন পার্থক্য নেই। এমনকি বেশ কিছু ক্ষেত্রে আমাদের ড্রামা সিরিয়ালগুলোর সাথেও মিল আছে। অর্থাৎ কাহিনীর আগা মাথা নাই, শুধু শুধু তৈরি করা সাসপেন্স, অকারণে দীর্ঘায়িত করা কাহিনী, লাখ টাকার পোশাক গায়ে রাতে ঘুমানো ও ঘামানো :-/

তাই আমার মতে সুলতান সোলেমানকে বাংলাদেশে প্রচার করা থেকে বিরত রাখা যেতেই পারে। আমাদের শিল্পীদের স্বার্থ আমাদের বিবেচনা করাই উচিত। তবে, ভারতের সিরিয়ালগুলো কোন স্বার্থে এদেশে চলমান থাকবে, কেন শিল্পীদের আন্দোলনে ভারতীয় সিরিয়ালগুলো বন্ধের কোন দাবি নেই তা এই মন জানতে চায়।

এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড মাইন্ড যারা মেন্টেইন করেন আমি তো তাদের শিল্পী ভাবতে পারছি না। যেখান থেকে কোন প্রতিরোধ আসার সম্ভাবনা নেই সেখানে এতো ব্যাটাগিড়ি কিসের? পারলে ভারতীয় সিরিয়ালগুলো বন্ধ করেন শিল্পী বন্ধুগণ। বহুদিন ধরে বিশেষ জায়গায় জাতিকে মেরে যাচ্ছে..

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ