মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

রোহিঙ্গা ক্যাম্পে লালবাগ মাদরাসার ৮দিন ব্যাপী ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga_tran

আওয়ার ইসলাম: মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের মাঝে ৮দিন ব্যাপী প্রথম দফায় সাহায্য ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শেষে জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসা টিম ঢাকায় প্রত্যাবর্তন করেছে।

এক সপ্তাহ অধিককাল যাবত তারা টেকনাফের মাঠপাড়া, ওলিয়াবাদ, আদর্শগ্রাম, দমদমিয়া, সাবরাং, কুতুপালং, লেদা এবং কক্সবাজারের উখিয়া, হ্নীলা, রামু, জুয়ারিয়ানালা, কলেজগেট ঈদগাহ মাঠসহ প্রত্যন্ত এলাকায় আশ্রয় নেয়া শরণার্থীদের মাঝে খাদ্য, ঔষধ, শাড়ি, থ্রীপিসসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও শীতবস্ত্র ছাড়াও নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। এবং আশ্রিত দুর্গত মানুষের সাথে কথা বলেন। তারাও তাদের তাদের সামনে নৃশংস নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন।

লালবাগ টিমের সদস্যরা বলেন আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া রোহিঙ্গা মুসলমানদের সমস্যা সমাধানের কোন উপায় নেই। আর মানবেতর জীবনযাপনকারী রোহিঙ্গাদের পুনর্বাসনের কোন ব্যবস্থা না হলে তারা জীবনের তাগিদে যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশংকা রয়েছে যা বাংলাদেশ সরকারসহ বিশ্বের কোন সরকার বা জনগণের কাম্য হতে পারে না।

জামেয়া কোরয়ানিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার পক্ষ থেকে প্রেরিত জামেয়ার সিনিয়র উস্তাদ মাওলানা আহলুল্লাহ ওয়াছেলের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রম টিমের সদস্যরা ছিলেন মাওলানা মোঃ ইসহাক, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা ফারুক আহমদ, মাওলানা তালহা, মাওলানা আব্দুল্লাহ ফরহাদ, মাওলানা আশরাফ মাহদি, মাওলানা শাকের, ও মাওলানা আলি হোসাইন প্রমুখ।

আরআর