মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

বোরখা খুলতে বাধ্য করায় চাকরি ছাড়লেন স্কুলশিক্ষিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muslim_women2দিদার শফিক: ভারতের মুম্বাইয়ের সুবুরবান জেলার কুরলা এলাকার একটি স্কুলের তথ্য-যোগাযোগপ্রযুক্তি বিষয়ের শিক্ষিকা শাবিনা খান নাজনিন গত বুধবার স্কুলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়ে বোরখা খুলতে বাধ্য হন। স্কুলে নতুন আসা এক জ্যেষ্ঠ শিক্ষক নাজনিনকে বোরখা ও হিজাব খুলতে বাধ্য করেন।

এ ঘটনার পরপরই ওই জ্যেষ্ঠ সহকর্মীর বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাতের অভিযোগ এনে ওই শিক্ষিকা পদত্যাগ করেন।

ভারতের সংবাদমাধ্যম পিটিআইর কাছে গত শনিবার এ সম্পর্কে নাজনিন বলেন, বুধবার ক্লাস চলাকালীন ওই নবাগত সহকর্মী তাঁকে বোরখা ও হিজাব খুলতে বাধ্য করেন। ‘ধর্মীয় অনুভূতির কাছে আর কোনো কিছুই তুলনাযোগ্য নয়।’

বিষয়টি উল্লেখ করে গত শুক্রবার তিনি স্কুলে পদত্যাগ পত্র জমা দেন। তবে স্কুল কর্তৃপক্ষ এখনো তার পদত্যাগপত্র গ্রহণ করেনি। চলতি সপ্তাহে এক বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন।

নাজনিন আরও বলেন, ‘বিদ্যালয়ে বোরখা ও হিজাব পরে আসার কারণে কয়েক দিন ধরেই নানা ধরনের প্রতিবন্ধিকতা ও নির্যাতনের শিকার হচ্ছিলাম। আমার ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত না দেওয়ার জন্য আমি স্কুলের প্রধান শিক্ষিকার কাছে বারবার অনুরোধ করেছিলাম। কিন্তু কেউ আমার কথা শুনেননি। অনুরোধ রক্ষা করেননি।

গত বুধবার এক জ্যেষ্ঠ শিক্ষক আমাকে অসম্মান করায় আমি ওই বিদ্যালয় থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিই।’

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ