শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

মোজাম্বিকে তেলবাহী ট্রাক বিস্ফোরণ: নিহত ৭৩, আহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkb6c657a5375hsxa_800c450আওয়ার ইসলাম: মোজাম্বিকের পশ্চিম অংশে জ্বালানি তেলের ট্রাকে বিস্ফোরণের ঘটনায় বহু ব্যক্তি নিহত হয়েছে। লোকজন একটি উল্টে পড়ে থাকা ট্রাক থেকে পেট্রল নেওয়ার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। এতে আরো একশ জনের বেশী আহত হয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম মোজাম্বিকের টেটে প্রদেশের ক্যাপিরিদজাং গ্রামে পেট্রলের ট্রাকে বিস্ফোরণ ৭৩ জন নিহত হওয়ার পাশাপাশি আরো ১১০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে বিবৃতিতে বলা হয়েছে।

দেশটির বেইরা বন্দর নগরী থেকে মালাবির দিকে তেল নিয়ে যাচ্ছিল ট্রাকটি। তবে ঘটনাটির প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি। অতিরিক্ত তাপের কারণে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে এর আগে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছিল। অবশ্য স্থানীয় লোকজনের অতর্কিত আক্রমণের কারণে ওই ঘটনা ঘটেছে বলে মোজাম্বিকের তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও মানাসিস দাবি করেছেন।

এদিকে, উদ্ধার কার্যক্রম পরিদর্শন এবং তদন্ত করার লক্ষ্যে সরকারের তিনজন মন্ত্রী ওই গ্রামে ছুটে গেছেন বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে। বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে একটি মোজাম্বিক। দেশটির জনসংখ্যা দুই কোটি ৪০ লাখ। বেশির ভাগ জনগণ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। গত অক্টোবরে জ্বালানী তেলের দাম আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় দেশটির মুদ্রাস্ফিতীর হার অনেক বেড়ে গেছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ