শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

বার্লিনে পকেটমারদের বিচার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পকেটমার আওয়ার ইসলাম:

বার্লিনে পকেটমারের আস্ফালন বেড়েছে প্রবল মাত্রায়৷ মাত্র এক বছরে তাদের বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে ৪০ হাজার৷ পকেটমার ধরতে শুরু হয়েছে ব্যাপক অভিযান৷ আরম্ভ হয়েছে পকেটমারদের বিচার প্রক্রিয়া৷

 জার্মানির রাজধানী যেন ক্রমান্বয়ে হয়ে উঠছে পকেটমারদেরও রাজধানী ৷ ২০১৫ সালে পুলিশের কাছে মোট ৪০ হাজার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা৷ ইতিপূর্বে বার্লিনে কখনোই এত পকেটমার দেখা যায়নি৷ পরিসংখ্যান তো তা-ই বলছে৷ ২০১৫ সালের আগের ১০ বছরে যেখানে মাত্র ১০ হাজার অভিযোগ পেয়েছিল পুলিশ, সেখানে মাত্র এক বছরেই এসেছে ৪০ হাজার অভিযোগ, ভাবা যায়!

তবে কেউ কেউ বলছেন, এখন পকেটমারদের উৎপাত বেড়েছে ঠিকই, তবে আগে উৎপাত এত কম হয়ত ছিল না৷ তাঁদের মতে, হালে পুলিশ ওয়েবসাইটে অভিযোগ জানানোর ব্যবস্থা করায় ভুক্তভোগীরা অনেক বেশি হারে অভিযোগ করছেন৷

অবশ্য এটা ঠিক, বার্লিনে পকেটমারের উপদ্রব খুব বেড়েছে৷ বাড়ার জন্য দায়ী একটি আন্তর্জাতিক সংঘবদ্ধ পকেটমার চক্র৷ চক্রটির বড় একটি অংশই নাকি রোমানিয়ান৷

এর আগে গত জুনে এক দম্পতি এবং তাদের এক সন্তানের বিচার হয় বার্লিনের আদালতে৷ অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাদণ্ড হয়েছে তাদের৷ জুলাই মাসে আরেক দম্পতিরও রাস্তা-ঘাটে কৌশলে মানুষের পকেট খালি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাদণ্ড হয়৷

বার্লিনের পুলিশ সম্প্রতি শহরকে যতটা সম্ভব পকেটমারমুক্ত করার জন্য সর্বাত্মক উদ্যোগ নিয়েছে৷ রোমানিয়ার পুলিশের সঙ্গে মিলে দু'দেশে শুরু করা হয়েছে যুগপৎ অভিযান৷ অভিযানে ১০ জন গ্রেপ্তার এবং ৪৪ জন পকেটমারকে চিহ্নিত করা হয়েছে৷

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ