মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

বুকের ভেতর লাল নীল কষ্টগুলো লিখতে বাধ্য করলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী ফয়জুল্লাহ
মহাসচিব, ইসলামী ঐক্যজোট

mufti-foyjullahবুকের ভেতরে লাল নীল কষ্টগুলো লিখতে বাধ্য করলো।এ কষ্টের যন্ত্রণা গভীর। আমি একা নই, সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী,আমাদের বোন খাদিজা আক্তার নার্গিসকে বীভৎস,সন্ত্রাসী, নৃশংস, বর্বর এবং প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টার বর্বরতম ঘটনায় আজ লাল নীল কষ্টে ভাসছে বাংলাদেশ। খদীজার জন্য হাহাকার করছে সব মানবিক মন।

আমি ক্ষুব্ধ,হতবাক। ক্ষুব্ধ সারা দেশের মানুষ। খাদিজার ওপর এই নির্মম ঘৃণ্য হামলার ঘটনা বিচারহীনতার সংস্কৃতির ফসল। বিভিন্ন সময় নারীর ওপর সহিংসতার ঘটনাগুলোর ন্যায় বিচার হলে,ইনসাফের সংস্কৃতি চালু থাকলে আজকের এ অবস্থার সৃষ্টি হতো না।

জানি না ,এর বিচার হবে কি না? নাকি শত সহস্র অমানবিক ঘটনার মত এই বর্বরতা, নির্মমতা,নিষ্ঠুরতার কথা সবাই একদিন বে মা'লুম ভুলে যাবে!

আমি হামলাকারী বদরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রাজনৈতিক পরিচয়ে যেন ঘটনার হোতা বেঁচে না যায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানাচ্ছি।

আমরা সুস্পষ্ট ভাবে বলছি,ধর্ষণ নয়,ভোগ্যপণ্য নয়, মিথ্যা স্লোগান নয়। নারীকে মায়ের কাতারে দাঁড় করান। নারী হবে মানুষ। নারী হবে আপনার মা। নারী হবে আপনার বোন। নারী হবে আপনার স্ত্রী। নারীকে মানুষের মর্যাদা দিন। নারীর মর্যাদা সমুন্নত করুন।

পরিস্কার করে বলতে চাই, তথাকথিত প্রগতিশীলতার ধ্বজাধারীরা সুকৌশলে নারীদেরকে লালসার বস্তুতে পরিণত করার সুচতুর দুর্গন্ধময় পথ উম্মুক্ত করছে। কথিত নারীবাদীদের কাছে আজ নারীরা ভয়াবহ লালসার শিকার হচ্ছে। তারাই ভোগ্যপণ্য হিসাবে তুলে ধরছে নারীদের। তারাই নারী অধিকারের কথা বলে, নারী স্বাধীনতার মিথ্যা শ্লোগান দিয়ে পথে ঘাটে নির্যাতন করছে নারীদের।

মুফতি ফয়জুল্লাহ’র ফেসবুক পেইজ থেকে

আরআর

desh2


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ