আওয়ার ইসলাম: সৈয়দ কামরুল সরোয়ারের আত্মজীবনী মূলক বই 'আমি কে বা কি সোনো ইয়ো' বইয়ের প্রকাশনা উৎসব করা হয়েছে মেসত্রের (ভেনিস) থিয়েটার কলবে মিলনায়তনে। ইতালিয় ভাষার এই বইটি লিখেছেন যৌথ ভাবে অত্তাভিয়া সালভাতোর এবং সৈয়দ কামরুল সরোয়ার।
লেখিকা অত্তাভিয়া সালভাতোরের সভাপতিত্বে এবং ভেনিস কমুনের (পৌরসভা) শিক্ষা কর্মকর্তা মারতা আনসেলমির উপস্থাপনায় প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন, ভেনিস ইমিগ্রেশন অফিসের প্রধান কর্মকর্তা ড. জানফ্রংকো বোনেচ্ছো। উপস্থিত ছিলেন, ইউক্রাইন এসোসিয়েশনের সভানেত্রী তামারা এবং স্থানীয় বাংলাদেশি ও ইতালিয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
লেখক সৈয়দ কামরুল সরোয়ার বলেন, আমি ৩১ বছর যাবৎ ইউরোপে বসবাস করছি। বাংলাদেশ থেকে প্রথমে আসি জার্মানীতে, এর পর সুইজারল্যান্ড হয়ে ইতালিতে এসে থিতু হই। এই দীর্ঘ সময়ের