শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

দীর্ঘ ষোল বছর শিক্ষা অর্জনের পরও অশিক্ষিত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী

ourislam24সুদীর্ঘ ষোলবছর শিক্ষা অর্জনে কাটানোর পর শিক্ষার স্বীকৃতি না পাওয়া, এমনকি দেশের শিক্ষিত লোকের হার গণনায় বাদ পড়া আর কোনো দেশে জন্ম নিয়ে দেড় যুগের কাছাকাছি সময় অতিবাহিত হওয়ার পর ও নাগরিকত্ব না পাওয়ার মাঝে কোন পার্থক্য আছে বলে হয়না।

যখন কোনো ব্যক্তি, সমাজ, জাতি দীর্ঘ দেড়দশকেরও বেশি সময় একাডেমিক শিক্ষা নিয়ে, দেশের শিক্ষিত লোকের হার গণনায়ও অন্তর্ভুক্ত হতে পারে না বরং ; অশিক্ষিতই থেকে যায়, সে জাতির শিক্ষাপদ্ধতি -সনদের- স্বীকৃতির প্রয়োজন কতোটা জরুরি তা দিবালোকের মত স্পষ্ট।

এরচে' কঠিন বিষয় হচ্ছে ধীরে ধীরে আমাদের পথচলাকে সংকুচিত করে দেয়া হচ্ছে। আড়চোখে দেখা হয় আমাদের। স্বীকৃতি নেই বলেই এরকম আচরণের শিকার হচ্ছি আমরা। কওমি  শিক্ষা সনদের স্বীকৃতি হলে প্রস্ফুটিত হবে আমাদের সুপ্ত প্রতিভাগুলো। সৎ, দক্ষ, যোগ্য ও প্রখর মেধাবী আলেমগন নিজেদেরকে জাতির কল্যাণে অনেক বেশি সম্পৃক্ত করতে পারবেন; উপকৃত হবে সমাজ, দেশ ও মুসলিম মিল্লাত।

একথা অনস্বীকার্য যে, পৃথিবীতে সবকিছুর জন্য নির্দিষ্ট কাঠামো, বিধি-বিধান আবশ্যক। এক্ষেত্রে কওমি শীর্ষ আলেমগন সর্বাগ্রে, ঐকমত্যের ভিত্তিতে সিলেবাস সংস্কারসহ একটা রুপরেখা প্রণয়নের বিকল্প নেই। ইখলাছ ও ত্যাগ, উখুয়্যাত ও ভালোবাসা, ইত্বায়াত ও প্রীতির গাঁথুনিতে স্থাপিত হোক আমাদের অধিকার, আমাদের স্বীকৃতি। একতাই বল, ঐক্যই শক্তি।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ