মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ছোট মাছ চাষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bdfish

আওয়ার ইসলাম: নিজের পুকুরে ছোট মাছ চাষ করে সহজেই নিজের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি এই মাছ বাজারে বিক্রি করে আপনি আর্থিকভাবে লাভবানও হতে পারেন। নিচে মলা, ঢেলা ও পুঁটি মাছ চাষের পদ্ধতি দেয়া হলো।

মাছ চাষের বৈশিষ্ট্য,

একক ও মিশ্র উভয় পদ্ধতিতে চাষ করা হয়। প্রাকৃতিকভাবে বছরে ২-৩ বার প্রজনন করে থাকে।  সহজ ব্যবস্থাপনায় চাষ করা যায়। যে কোন ছোট জলাশয়ে চাষ করা যায়।

পুকুর নির্বাচন
জলাশয়টি বন্যামুক্ত হতে হবে।পানির গভীরতা ১-১.৫ মিটার হলে ভালো হয়। জলাশয়ে আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে।

প্রস্তুতি, পোনা মজুদ, খাদ্য ও সার প্রয়োগ

পুকুরের পাড় মেরামত করে শতাংশ প্রতি ১ কেজি চুন ও ৪-৫ কেজি গোবর প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের ৩-৪ দিন পর প্রাকৃতিক খাদ্য জন্মালে ছোট মাছ ছাড়তে হবে। একক চাষের ক্ষেত্রে শতাংশ প্রতি ৪০০-৫০০ টি মলা/ঢেলা/পুটির চাষ করা যায়। মাছ ছাড়ার পর দিন হতে মাছের দেহ ওজনের শতকরা ৫-১০% ভাগ হিসাবে চালের কুড়া, গমের ভূষি ও সরিষার খৈল সম্পুরক খাবার হিসেবে দেয়া যেতে পারে।

প্রাকৃতিক খাবার তৈরীর জন্য ৭ দিন অন্তর অন্তর শতাংশ প্রতি ৫-৬ কেজি গোবর অথবা ২-৩ কেজি হাঁস- মুরগীর বিষ্টা দিলে ভাল ফল পাওয়া যায়।

ছোট মাছ সংরক্ষণ কৌশল

পুকুরে ছোট মাছকে অবাঞ্ছিত মাছ হিসেবে গণ্য না করে সেগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ ও চাষের আওতায় আনতে হবে। জলজ পরিবেশের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ছোট মাছের বংশ বিস্তারের সুযোগ সৃষ্টি করে এর উৎপাদন বাড়াতে হবে।

স্থানীয়ভাবে প্রাপ্য দেশীয় প্রজাতির ছোট মাছ পুকুরে মজুদ ও সংরক্ষণ করা। ছোট মাছের বংশ বৃদ্ধির জন্য পুকুরে নিয়ন্ত্রিত মাত্রায় কিছু জলজ আগাছা রাখা। জলাশয় বা পুকুর সম্পূর্ণ সেচে সকল মাছ আহরণ না করা । ছোট মাছের প্রজনন মৌসুম (জ্যৈষ্ঠ-আষাঢ়) সম্পর্কে সংশিৱষ্ট জনগণকে সচেতন করা এবং সে সময় পুকুরে ছোট ফাঁসের জাল টানা থেকে বিরত থাকা। ধানক্ষেতে ছোট প্রজাতির মাছ চাষের ব্যবস্থা করা যেতে পারে।

প্রাকৃতিক জলাশয়ে

বিল, হাওর ও বাওরে অভয়াশ্রম স্থাপন করা। ছোট মাছের প্রধান প্রজনন মৌসুম বৈশাখ থেকে আষাঢ় মাস, এ সময় প্রাকৃতিক জলাশয়ে মাছ ধরা বন্ধ রাখা। জলাশয়ের পানি সেচে মাছ না ধরা। ছোট মাছের গুরুত্ব ও এর সংরক্ষণ সম্পর্কে জলাশয়ের আশেপাশের জনগণকে সচেতন করা এবং সংরক্ষণ কাজে সম্পৃক্ত করা। মৌসুমী জলাভূমিগুলোর কিছু অংশ খনন করে প্রজননৰম মাছ সংরক্ষণ করা, যাতে তারা বর্ষা মৌসুমে ডিম পাড়তে পারে।

তথ্যসূত্র: বাংলাদেশ সরকারের কৃষি তথ্য সার্ভিস

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ