বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

যে কারণে আ.লীগের সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিলো বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bnpআওয়ার ইসলাম: আওয়ামী লীগের আমন্ত্রণ পেলেও শেষপর্যন্ত ক্ষমতাসীন দলের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দেয়নি বিএনপি। যদিও আগের দিন গভীর রাত পর্যন্ত সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে বিএনপির ইতিবাচক মনোভাব ছিল। কিন্তু শনিবার সকালে দলের নীতি নির্ধারক পর্যায় থেকে সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, গত মার্চে অনুষ্ঠিত বিএনপির কাউন্সিলে সরকারের বিরূপ আচরণ ও অাওয়ামী লীগের কোনো প্রতিনিধি যোগ না দেওয়া এবং ক্ষমতাসীন দলের সম্মেলনে বিএনপি প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ না থাকায় শেষপর্যন্ত এতে যোগ দেওয়ার বিরত থাকে বিএনপি।

গত মার্চ মাসে বিএনপির কাউন্সিলেও আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তাতে অংশগ্রহণ করেনি। সুতরাং রাজনীতিতে সৌহার্দপূর্ণ সংস্কৃতি আওয়ামী লীগ নষ্ট করেছে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের সম্মেলনে যাওয়া ঠিক হবে না বলে দলটির কয়েকজন সিনিয়র নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরামর্শ দেন। এরই পরিপ্রেক্ষিতে সরকারী দলের সম্মেলনে বিএনপি প্রতিনিধিদের যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানান খালেদা জিয়া।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ