মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত চার দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুহতামিম পায়ে হেঁটে হজের উদ্দেশে রওয়ানা করলেন নাটোরের দুলাল হোসেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মসজিদে নববিতে সম্মাননা পেলেন বাংলাদেশি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madina-faruqiআবু রুফাইদা, মদিনা মুনাওয়ারা থেকে: মসজিদে নববীর আঙিনায় অবস্থিত আসমাউল হুসনা ও আল-কুরআন প্রদর্শনী কর্তৃপক্ষের নিকট থেকে বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশি কৃতি কয়েকজন শিক্ষার্থী। গত বৃহস্পতিবার রাতে মদিনায় অবস্থিত তাইবা ল্যান্ডের ২নং অুষ্ঠানস্থলে অনাড়ম্বর এক সম্মাননা অনুষ্ঠানে বাংলাদেশী ছাত্রসহ সকল ভাষার আলোচক ও অনুবাদকদের সম্মাননা জানান প্রদর্শনী কর্তৃপক্ষ।

মিশরীয় ছাত্র আহমাদ আব্দুল হাদির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সকল প্রদর্শনীর প্রধান শায়খ তলাল স্ওুয়াইল আবু ইউছুফ আল্লাহর শুকরিয়া আদায় করে সকল কর্মকর্তা, কর্মচারী এবং বিশেষত সকল ভাষার আলোচক ও অনুবাদকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধৈর্যের সাথে পুরো হজ মৌসুমে টানা হাজিদেরকে বিভিন্ন বিষয়ে আলোচনা ও অনুবাদ করে প্রদর্শনীর কার্যক্রমকে বেগবান ও সফল করায় তিনি সকলকে ধন্যবান জানান। বিভিন্ন বিষয়ে আলোচনা, অনুবাদকদের বিভিন্ন অনুভূতি প্রকাশের পর হজ মৌসমে অনন্য এই অবদানের জন্য তিনি সকলের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন। কর্তৃপক্ষের মধ্য থেকে সেখানে উপস্থিত ছিলেন আসমাউল হুছনা প্রদর্শনীর ম্যনেজার আবু মুআজ, আল-কুরআন প্রদর্শনীর ম্যানেজার ড. হামজা মক্কি এবং উভয় প্রদর্শনীর সুপারভাইজারবৃন্দ।

বাংলাদেশী হাজিদেরকে প্রদর্শনীর সব কিছু বুঝিয়ে দেয়া ও সার্বিক অবদানের জন্য বাংলা ভাষার আলোচক ও অনুবাদক, আরবি ভাষা ও সাহিত্যের গেবষক মহিউদ্দীন ফারুকী, ইসলামী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমফিল গবেষক যাকরিয়্যা মাহমুদ, ইসলামী অর্থনীতি বিভাগের এমফিল গবেষক মাসুম বিল্লাহ ফিরোজী ও মুহাম্মদ নুরুল আলম এবং অনার্সে অধ্যয়নরত আব্দুল হাকিম বিশেষ সম্মাননা ও সনদ লাভ করেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ