শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

ট্রাম্পের প্রতি সমর্থন তুলে নিচ্ছেন রিপাবলিকান নেতারাই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump-copyআওয়ার ইসলাম: নারীদের প্রতি অশ্লীল মন্তব্য করায় সিনিয়র আরো কয়েকজন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন তুলে নিয়েছেন। শুক্রবার সেই মন্তব্য ফাঁস হবার পর বেশ কয়েকজন রিপাবলিকান নেতা বলেছেন যে তারা ট্রাম্পকে ভোট দেবেন না। তবে ট্রাম্প বলেছেন তিনি কখনোই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না এবং তার সমর্থদের হতাশ করবেন না।

ট্রাম্প নারীদের গায়ে হাত দেয়া এবং চুমু দেয়ার বিষয়ে বড়াই করছেন এমন একটি অডিও ফাঁস হবার পর থেকে তিনি চাপের মুখে রয়েছেন। অডিওটি ২০০৫ সালে ধারণ করা হয়। নতুন যারা ট্রাম্পের প্রতি সমর্থন তুলে নিয়েছেন তাদের মধ্যে আছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস। ম্যাককেইন বলেন, ট্রাম্পের মন্তব্যের কারণে "তার প্রতি শর্তসাপেক্ষে সমর্থন দেয়াও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে"।  রাইস বলেন "যথেষ্ট! ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়। তার সরে দাঁড়ানো উচিত"।

বেশ কয়েকজন রিপাবলিকান নেতা বলেছেন যে তারা ট্রাম্পের পরিবর্তে তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্সকে ভোট দিতে চান। এর আগে মার্কিন কংগ্রেসের স্পিকার পল রায়ান ডোনাল্ড ট্রাম্পকে দেয়া একটি আমন্ত্রণ প্রত্যাহার করে নেন। তিনি বলেন, ট্রাম্পের মন্তব্য শুনে তিনি "অসুস্থবোধ করছেন"।

আগেই মিট রমনি, জন কেসিক, জেব বুশ, লিন্ডসে গ্রাহামসহ অনেক সিনিয়র রিপাবলিকান নেতা ট্রাম্পকে ভোট দেবেন না বলে জানিয়েছেন।

২০০৫ সালের সেই অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায় যে, তারকা হলে "নারীদেরকে যেকোন কিছু করা যায়", এমনকি "যৌনাঙ্গেও হাত দেয়া যায়"।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ