মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

মসজিদে নববির নতুন খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tamimi঳ মহিউদ্দীন ফারুকী

আজ ৬ মুহাররম ১৪৩৮ হিজরি মোতাবেক ৭-১০-২০১৬ রোজ শুক্রবার মসজিদে নববিতে জুমার খুতবা ও নামাজের ইমামতি করবেন শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-বুআইজান আত তামিমী। মসজিদে নববিতে এটিই তার প্রথম জুমআর খুতবা। তিনিসহ মসজিদে নববির খতিব সংখ্যা এখন ছয়জন।

১৪৩৪ হিজরিতে শায়খ বুআইজান তারাবির দায়িত্ব পালনের মাধ্যমে মসজিদে নববিতে ইমামতি শুরু করেন। সে বছরই জিলহজের ৪ তারিখে তিনি মসজিদে নববির সম্পূর্ণ ইমাম হিসেবে নিয়োগ পান। কিছুদিন পূর্বে তিনি ইসলামিক ল এর উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

ইমামতির দায়িত্ব ছাড়াও তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে শরিয়া বিভাগে শিক্ষকতা করছেন এবং বাদশা ফাহাদ কুরআন কমপ্লেক্সের ইলমি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরআর