শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

পাকিস্তানে ‘অনার কিলিং’ ও ধর্ষণ বিরোধী আইন পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pakistan_honorkillingআওয়ার ইসলাম: পাকিস্তানে ‘অনার কিলিং’ তথা পরিবারের সম্মান রক্ষার নামে হত্যা ও ধর্ষণ বিরোধী বিল পাস হয়। পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে বিলগুলো পাস হয়। আর এর মধ্য দিয়ে বিলগুলো আইনে পরিণত হবে।

পাকিস্তানে তথাকথিত ‘অনার কিলিং’ এর ঘটনা প্রায়ই ঘটে। এ ধরনের ঘটনায় পরিবারের সদস্যরা ক্ষমা করে দিলে অপরাধীরা ছাড়া পেয়ে যেতেন।

এই আইনের বিরোধিতা করে ২০১৫ সালে ফৌজদারি আইনে সংশোধনী এনে সিনেটে অ্যান্টি অনার কিলিং আইন-২০১৫ এবং অ্যান্টি রেপ বিল-২০১৫ উত্থাপন করা হয়। তবে সে সময় জাতীয় পরিষদে আইন দুটি পাস করতে ব্যর্থ হয় সে দেশের সরকার।

পাকিস্তানের জাতীয় পরিষদে বৃহস্পতিবার দীর্ঘ প্রতীক্ষিত এই আইন পাস হয়েছে। এতে হত্যাকারীর যাবজ্জীবন সাজার বিধান রাখা হয়েছে। যদি হত্যার শিকার হওয়া পরিবার অপরাধীকে ক্ষমা করে দেন তবুও হত্যাকারী ওই সাজা থেকে মুক্তি পাবে না। কিন্তু ভুক্তভোগীর পরিবার ক্ষমা করে দিলে দণ্ড মওকুফ হতে পারে। কিন্তু সেক্ষেত্রেও অপরাধীকে বাধ্যতামূলকভাবে সাড়ে ১২ বছরের যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।

ধর্ষণ বিরোধী আইনে অপরাধীর জন্য ২৫ বছরের কারাদণ্ড বাধ্যতামূলক করা হয়েছে। ধর্ষণ বিরোধী মামলার রায় তিন মাসের মধ্যে দিতে হবে এবং ছয় মাসের মধ্যে আপিল করার সুযোগ থাকবে।

উল্লেখ্য, পাকিস্তানে প্রতিবছর তথাকথিত ‘অনার কিলিং’ এর ঘটনার শিকার হন কয়েকশ নারী । পরিবারের সম্মান রক্ষার নামে ভাইয়ের হাতে দেশটির ফেসবুক তারকা কান্দিল বালুচ খুন হওয়ার তিন মাস পর পাকিস্তানে এমন আইন পাস হলো।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ