বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

পূজা কমিটির সভাপতি মুসলমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pujaআওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ শহরে এবার দুর্গোৎসবের দুটি কমিটির সভাপতি মুসলমান। এ ছাড়া আরও একটি পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য মুসলমান। নারায়ণগঞ্জে এ বছর ১৯৬টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে নারায়ণগঞ্জ মহানগরে আছে ৬৫টি মণ্ডপ।

শহরের নিতাইগঞ্জে প্রজন্ম প্রত্যাশা পূজা উদযাপন কমিটির সভাপতি মাসুদুর রহমান মাসুদ। গত বছর থেকে তিনি এ কমিটির সভাপতির দায়িত্বে আছেন। মাসুদুর রহমান মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা ছোট থেকে বড় হয়েছি পূজা ও ঈদের আনন্দ ভাগাভাগি করে। আমাদের দৃষ্টিতে, ধর্ম যার-যার, উৎসব সবার।’

শহরের নগর খানপুর সিদ্ধিগোপাল আখড়া পূজা উদযাপন কমিটির সভাপতি হিসেবে আছেন ব্যবসায়ী মঞ্জুর হোসেন। তিনি বলেন, ‘পূজা কমিটি থেকে সরে আসার চেষ্টা করলেও এলাকার সবার অনুরোধে এখনও সভাপতি থাকতে হচ্ছে। তবে এখনও পূজায় কোনও প্রতিবন্ধকতা তৈরি হয়নি।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ