শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

ঢাকাই বিরিয়ানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

birianiআওয়ার ইসলাম: বিরিয়ানি কথা শুনলে জিভে জল আসে সবারই। খেতে বসে কেউ খেতে পারেন কেউ পারেন না। কিন্তু খেতে না পারলেও বিরিয়ানির আকর্ষণ কমে না। আমাদের দেশের সব অঞ্চলে খাবারটি প্রচলিত থাকলেও মূলত বাংলাদেশে বিরিয়ানি ঢাকার খাবার। জেনে নিন ঢাকাই বিরিয়ানি রান্নার রেসিপি।

মাংসের জন্য

খাসির মাংস ২ কেজি,  টক দই ১ কাপ, মিষ্টি দই সিকি কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা ২ টেবিল-চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, শাহি জিরা বাটা ১ চা চামচ, দারু চিনি ৪ টুকরা,  এলাচ ৪ টি, লবঙ্গ ৬ টি, তেজ পাতা ৪টি, আলু বোখারা ৮ টি, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, বেরেস্তা আধা কাপ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, জায় ফল-জয়ত্রি গুঁড়া আধা চা-চামচ।

ভাতের জন্য

আধা কেজি আলু ঘি দিয়ে ভেজে আধা সেদ্ধ করে নিতে হবে। পোলাও য়ের চাল ১ কেজি, পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ, আদা বাটা ১ টেবিল-চামচ, পোস্ত দানা বাটা ১ টেবিল-চামচ, বাদাম বাটা ১ টেবিল-চামচ, টক দই আধা কাপ, মালাই আধা কাপ, লবণ স্বাদ মতো, বেরেস্তা ১ কাপ, কিশ মিশ ১ টেবিল-চামচ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল-চামচ, দার চিনি ৬ টুকরা, এলাচ ৬টি, লবঙ্গ ৮ টি, কেওড়ার জল পৌনে এক কাপ, কাঁচা মরিচ ৮-১০ টি।

যে ভাবে রাঁধবেন:

মাংস ধুয়ে পানি ঝরিয়ে সব উপকরণ দিয়ে মাখিয়ে ২ ঘণ্টা রেখে দিন।এবার মাঝারি আঁচে কষিয়ে পরিমাণ মতো পানিদিয়ে মাংস রান্নাকরুন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে বেরেস্তা, জায়ফল-জয়ত্রি গুঁড়া, গরম মসলার গুঁড়া দিয়ে নামান। অপরদিকে চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন, কেওড়ার জলে জাফরান ভেজান।অন্য হাঁড়িতে ঘি গরম করে সব মসলা কষিয়ে চাল দিয়ে ভাজুন। এবার এতে ৫ কাপ গরম পানি দিয়ে লবণ, দই দিয়ে ঢেকেদিন।পানি কমে এলে দুধের সঙ্গে পোস্ত দানা ও বাদাম বাটা গুলিয়ে পোলাওয়ে দিয়ে অল্প আঁচে ২০ মিনিট রাখুন।হাঁড়িতে অর্ধেক পোলাও উঠিয়ে দুই স্তরে মাংস, পোলাও, মালাই,  আলু,  কাঁচা মরিচ, বেরেস্তা, কিশমিশ,  পেস্তা বাদাম, কেওড়ার জলে ভেজানো জাফরান দিয়ে সাজিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে৩০মিনিট দমে রাখুন। নামিয়ে পরিবেশন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ