মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

স্বীকৃতির জন্য সরকারি কমিশনে যোগ হচ্ছেন ৩ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shikritiআওয়ার ইসলাম: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ প্রথম বৈঠকে বসছে কওমি সনদের স্বীকৃতি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গঠিত ৯ সদস্যের কমিশন। প্রথম বৈঠকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি চলমান দূরত্ব নিরসন ও কমিশনের কাজে গতি আনার জন্য কো-অপট হতে পারেন নতুন একাধিক আলেম।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতিমধ্যে নানা মহল থেকে প্রায় ২২ জনের কো-অপট সুপারিশ এসেছে। দেশের বৃহত্তম জাতীয় কওমি মাদরাসা বোর্ড বেফাকেরও ৭ জনের নাম তালিকায় আছে। গত ২৭ সেপ্টেম্বর এ কমিশন গঠনের পর আজই প্রথম বৈঠক করতে যাচ্ছে এ কমিশন।

বৈঠকটি ঢাকার কাওরান বাজারের আম্বরশাহ মাদরাসায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

কমিটি গঠনের প্রজ্ঞাপনে কাজের সুবিধার্তে নতুন করে সদস্য যোগ করার বিষয়টি উল্লেখ ছিল। সে মতেই আজ একাধিক নতুন সদস্য যোগ করার প্রস্তাবনা আছে।

শোনা যাচ্ছে ঢাকার জামিয়া শরইয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল আল্লামা আশরাফ আলী এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহা সচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী এবং মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ নতুন সদস্য হিসাবে যোগ হতে পারেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র বলেছে, আল্লামা আশরাফ আলীর এ ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছেন।

এইচএ