শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

মরা গরু না সরানোয় অন্তঃসত্ত্বার পেটে লাথি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

cow_indiaআওয়ার ইসলাম: গরুর মরদেহ সরাতে রাজি হননি বলে এক অন্তঃসত্ত্বা দলিত নারীর পেটে সজোরে লাথি মারার ঘটনা ঘটেছে  ভারতের গুজরাটে। রাজধানী আহমেদাবাদ থেকে ১৮০ কিলোমিটার দূরে গুজরাটের মোটা কারগা গ্রামে গত শুক্রবার ঘটনাটি ঘটেছে বলে নিগৃহীতার পরিবার জানায়।

তারা বলেন, ওই দিন স্থানীয় ঠাকুর সম্প্রদায়ের কয়েকজন ওই মহিলার বাড়িতে এসে তাকে ঠাকুরদের বাড়িতে পড়ে থাকা গরুর মরদেহ সরাতে বলে। কিন্তু ওই দলিত মহিলাটি তাতে রাজি হননি।

অন্তঃসত্ত্বা হওয়ায় বেশ কিছু দিন আগেই ওই সব কাজ করা তিনি ছেড়ে দিয়েছেন বলে বাড়িতে আসা ঠাকুর সম্প্রদায়ের লোকজনদের জানান তিনি। আর তাতেই তারা চটে যান।

কিছুক্ষণ কথা কাটাকাটির পর ঠাকুররা তাদের বাড়িতে ফিরে যায়। তারপর দলবল আরও বাড়িয়ে কিছুক্ষণের মধ্যেই তারা ফিরে এসে চড়াও হয়।

হামলাকারীরা ওই দলিত মহিলা ও তার বাড়ির লোকজনদের বাঁশ দিয়ে পেটাতে শুরু করে। মাটিতে ফেলে সঙ্গীতা নামের ওই অন্তঃসত্ত্বা দলিত মহিলার পেটে লাথি মারে তারা। তাকে বাঁশ দিয়েও পেটানো হয়।

হাসপাতালে ওই দলিত মহিলা জানান, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তার পেটে লাথি মারা হয়েছে, মাটিতে ফেলে তাকে বাঁশ দিয়েও পেটানো হয়েছে। এর পরেই তার রক্তক্ষরণ হতে শুরু করে।

তিনি আরও জানান, তার স্বামী নীলেশকেও বেধড়ক মারধর করা হয়। আধ ঘণ্টা ধরে মারধর করে ফিরে যায় ঠাকুর সম্প্রদায়ের লোকজন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ