শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ভারতের সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত নয়; মোদিকে বললেন সেনা প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

india5আওয়ার ইসলাম: রাশিয়ার মিডিয়াগুলোর দাবি, ভারতের সেনা প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, ভারতের সেনারা এখন যুদ্ধের জন্য প্রস্তুত নয়। এ জন্য পাকিস্তানের সঙ্গে এ মুহূর্তে সম্পর্ক উষ্ণতায় না যাওয়ায় ভালো।

রাশিয়ার মিডিয়াগুলো ভারতীয় সেনাদের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক গোপন বৈঠকে তিনজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে না জড়ানোর অনুরোধ করেছেন।

রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় সেনা প্রধান দলবীর সিং প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তাদের যুদ্ধবিমানগুলোও যুদ্ধের উপযোগী নয়। এগুলোকে সচল করতে লম্বা সময়ের প্রয়োজন হবে বলেও তিনি জানান।

এর আগে ভারতের হিন্দি দৈনিক জাগরণ একটি প্রতিবেদনে দাবি করেছিল, কাগজে-কলমে ভারতের যুদ্ধবিমান অনেক হলেও অধিকাংশই জরাগ্রস্ত। বিমান বাহিনীতে যত যুদ্ধবিমান রয়েছে, তার সবক’টি একসঙ্গে অভিযানে নামানোর অবস্থায় থাকে না। বিমানের বয়স যত বাড়ে, মেরামতের কাজও তত বাড়ে।

আরো পড়ুন: ভারত-পাকিস্তানের যুদ্ধ ধর্মযুদ্ধ নয়; দু্ই প্রতিদ্বন্দ্বীর শক্তি পরীক্ষার লড়াই

সূত্র: দৈনিক পাকিস্তান; আমাদের সময় ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ