বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

প্রতিবেশী রাষ্ট্রগুলো পাক সন্ত্রাসের শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

modi2আওয়ার ইসলাম: প্রতিবেশী রাষ্ট্রগুলো পাক সন্ত্রাসের শিকার বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্র নরেন্দ্র মোদি। ক্ষমতাসীন বিজেপির কাউন্সিলে দেয়া বক্তৃতায় পাকিস্তানকে তীব্র আক্রমণ করে নরেন্দ্র মোদি কাশ্মিরের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনার প্রাণহানির বিষয় বলতে গিয়ে বলেন, বাংলাদেশ ও আফগানিস্তানও পাকিস্তানের সন্ত্রাসবাদের শিকার।

তিনি বলেন, বিশ্বে একমাত্র দেশ পাকিস্তান; যারা বিশ্বজুড়ে সন্ত্রাসী রফতানি করে। ভারতসহ বাংলাদেশ ও আফগানিস্তানও পাকিস্তানের সন্ত্রাসবাদের শিকার। বিশ্বের যেখানেই সন্ত্রাসবাদের খবর আসে, সেখানেই পাকিস্তানের নাম দেখা যায়; ওসামা বিন লাদেনকেও আশ্রয় দিয়েছিল দেশটি।

মোদি বলেন, ভারত বিশ্বে সফটওয়ার রফতানি করে কিন্তু পাকিস্তান রফতানি করে সন্ত্রাসবাদ। এশিয়াতে পাকিস্তানই একমাত্র দেশ, যারা সন্ত্রাসে মদদ দেয়। বিশ্বজুড়ে রক্ত ঝরাচ্ছে প্রতিবেশি এই দেশ।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, পাক শাসকদের জানা উচিত; উরিতে ভারতীয় সেনাদের প্রাণহানি কখনই বৃথা যাবে না। এমন একদিন আসবে, যখন দেশের জনগণই পাক সরকারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে। বিশ্বে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে সফল হয়েছে ভারত এবং এ চেষ্টা আরো জোরদার করা হবে; যাতে বৈশ্বিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে পাকিস্তান। সন্ত্রাসের সামনে ভারত কখনোই মাথা নত করেনি ভবিষ্যতেও করবে না।

নরেন্দ্র মোদি বলেন, চলুন দারিদ্র্য, বেকারত্ব ও নিরক্ষরতার বিরুদ্ধে লড়াই করি। দেখি কে প্রথমে বিজয়ী হয়; ভারত নাকি পাকিস্তান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ