শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইসলামী ব্যাংকের আমানত এখন ৬৪,৮২৫ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ib-copyআওয়ার ইসলাম : আগস্ট ২০১৬ পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানত ও বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে যথাক্রমে ৬৪,৮২৫ কোটি টাকা এবং ৫৬,৯৮৭ কোটি টাকায়। এ সময়ে ব্যাংকের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮,০৬৮ কোটি টাকা যার মধ্যে আমদানি ও রফতানি বাণিজ্য হয়েছে যথাক্রমে ২১,৮৪৯ কোটি এবং ১৬,১৮৭ কোটি টাকা ও রেমিট্যান্স আহরিত হয়েছে ২০,০৩৩ কোটি টাকা।

গতকাল শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ব্যাংকের বিশেষ ব্যবসায় উন্নয়ন সম্মেলনে এসব তথ্য প্রকাশ করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এতে সভাপতিত্ব করেন। এ সময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূইয়া, এফসিএ, মো. মাহবুব-উল-আলম, আবদুস সাদেক ভূইয়া, মো. শামসুজ্জামান, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ৮টি কর্পোরেট শাখা ও ১৪টি জোনের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে ব্যাংকের বিনিয়োগ সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ বৃদ্ধি, অ্যাসেট কোয়ালিটি উন্নয়ন এবং শরী’আহসহ সার্বিক পরিপালনের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া আগস্ট ২০১৬ পর্যন্ত ব্যাংকের বিভিন্ন কার্যক্রম মূল্যায়ন করে পরবর্তী করণীয় সম্পর্কে জোন ও শাখা প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ