রাইয়ান বিন লুৎফর রহমান
প্রতি বছরই আমাদের দেশ থেকে অসংখ্য মানুষ হজ্জে বাইতুল্লাহ এবং যিয়ারাতে মাদীনার উদ্দেশ্যে আরবভ‚মি সফর করে থাকেন। এছাড়াও রুজি-রোযগারের উদ্দেশ্যেও আমাদের দেশের অনেক মানুষ সেখানে প্রবাস জীবন যাপন করছেন। যে উদ্দেশ্যেই হোক, আরবের পুণ্যভ‚মি সফর করতে পারা অনেক বড় সৌভাগ্যের বিষয়। তবে সাম্প্রতিককালে আমাদের কিছু ভাই সেখান থেকে সফর করে এসে মুজতাহিদ ইমামগণ এবং তাঁদের সংকলিত ফিকহী মাযহাব সম্পর্কে বিভিন্নরকম বিষোদগার করে থাকেন। এসব ফিকহী মাযহাব কোত্থেকে এল? আরবে মাযহাব এবং তাকলীদ বলতে তো কিছু নেই? আরবের আলেমগণ তো কোনো মাযহাব অনুসরণ করেন না ইত্যাদি নানা রকম মন্তব্য তাঁদের মুখে শোনা যায়। সাধারণ মানুষকেও তাঁরা মাযহাব এবং তাকলীদ সম্পর্কে বিরূপ ও বীতশ্রদ্ধ করে থাকেন। অথচ বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। অধিকাংশ আরব আলেম কোনো না কোনো মাযহাবেরই অনুসারী। কোনো কোনো আলেম সরাসরি কোনো মাযহাবের সাথে নিজেকে সম্পর্ক বা সম্বন্ধ না করলেও ফিকহ ও ফতোয়া, মাযহাব এবং মাযহাবের অনুসারীদের প্রতি ইতিবাচক মানসিকতা পোষণ করেন। আর সাধারণ মানুষের জন্য তাকলীদকে জরুরি মনে করে থাকেন। আলিমদের অনুসরণ ও তাদের সাথে যুক্ত থাকার জন্য উৎসাহিত করে থাকেন। মাযহাব তাকলীদকে গোমরাহী আখ্যা দেওয়ার যে প্রবণতা তা ওখানের দায়িত্বশীল আলিমগণের বা অনুসরণীয় মাশাইখের প্রবণতা নয়। এটা মূলত অপরিপক্ক ইলমের অধিকারী আবেগপ্রবণ কিছু লোকের প্রবণতা। এখানে নমুনা স্বরূপ সৌদি আরবের এমন কয়েকজন শাইখের বক্তব্য উল্লেখ করার প্রয়াস পাব, যাদেরকে মাযহাব ও তাকলীদ বিরোধীরাও অনুসরণীয় মনে করেন (বরং নিজেরাও তাদের অনুসরণ করে থাকেন)।
১. শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব নাজদী-এর বক্তব্য
আরবের মাটিতে তাওহীদ ও সুন্নাহকে যিন্দা করা এবং শিরক-বিদআত নির্মূলে যারা অগ্রণী ভ‚মিকা পালন করেছিলেন তাঁদের অন্যতম হলেন শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব নাজদী রাহ.। বর্তমানে সৌদি আরবের অধিকাংশ আলিম শাইখ নাজদী রাহ.-এর চিন্তা-চেতনা ও মতাদর্শে বিশ্বাসী। আমাদের সালাফী বন্ধুরাও তাঁর রচিত ‘কিতাবুত তাওহীদ’ অত্যন্ত গুরুত্বের সাথে অধ্যয়ন করে থাকেন। মাযহাব ও তাকলীদের বিষয়ে শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব নাজদী-এর অনেক বক্তব্য রয়েছে। কিছু এখানে উল্লেখ করছি। এক জায়গায় তিনি বলেন-
ونحن أيضاً في الفروع، على مذهب الإمام أحمد بن حنبل، ولا ننكر على من قلد أحد الأئمة الأربعة، دون غيرهم، لعدم ضبط مذاهب الغير؛ الرافضة، والزيدية، والإمامية، ونحوهم؛ ولا نقرهم ظاهراً على شيء من مذاهبهم الفاسدة، بل نجبرهم على تقليد أحد الأئمة الأربعة .
অর্থ : আমরা ফিকহী বিষযà