মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

এবার মাদরাসা শিক্ষককে পেটালো গো-রক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dilliআওয়ার ইসলাম: ভারতের দিল্লিতে গরুর গোশত বহন করা হচ্ছে সন্দেহে এক মাদরাসা শিক্ষক এবং অটো রিকশা চালককে পিটিয়ে আধমরা করল গো-রক্ষকরা। তাদেরকে লাঠি এবং লোহার রড দিয়ে পেটানো হয় বলে অভিযোগ উঠেছে।

আজ (শুক্রবার) গণমাধ্যমে বলা হয়েছে, হাফিজ আব্দুল খালিদ (২৫) এবং আলী হাসান (৩৫) নামে গুরুতর আহত ওই দু’জনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। হাফিজ আব্দুল খালিদ প্রেমনগরস্থিত একটি মাদরাসায় শিক্ষকতা করেন।

ঈদুল আজহা উপলক্ষে দেয়া কুরবানির বর্জ্য বুধবার দুপুরে একটি গাড়িতে করে নিয়ে ফেলতে যাচ্ছিলেন আব্দুল খালিদরা। এ সময় অন্য একটি গাড়ি ওভারটেক করে তাদের গাড়ি  থামায়। এদের মধ্যে একজন ফোন করে অন্যদের ডেকে নেয় এবং অন্যজন তাদের মারধর করে। কিছুক্ষণের মধ্যে কমপক্ষে ২৫ জন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছে তারাও মারধর করা শুরু করে দেয়।

তাদের কাছে গরুর গোশত রয়েছে এমন সন্দেহে হাফিজ আব্দুল খালিদ এবং আলী হাসানকে ব্যাপক মারধর করা হয়। আলী হাসানের সঙ্গে ১৪ বছরের একটি ছেলেও ছিল সে ই পালিয়ে গিয়ে বাড়িতে খবর দেয়। পরবর্তীটিতে পুলিশ ঘটনাস্থলে যায় যদিও তার আগেই পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা। পুলিশ আহত ওই দু’জনকে হাসপাতালে ভর্তি করে।

মাদ্রাসা শিক্ষকের উপরে আক্রমণের খবরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সংশ্লিষ্ট এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ এ ব্যাপারে নবীন, রাজু, দেবেশ এবং অভিষেক নামে ৪ যুবককে গ্রেফতার করেছে। পুলিশ কর্মকর্তা বিক্রমজিৎ সিং বলেন, অন্য অভিযুক্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ