শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

লবণের মূল্যবৃদ্ধির কারণে কমতে পারে চামড়ার দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chamraআওয়ার ইসলাম : দুই মাসের ব্যবধানে ৭৪ কেজির প্রতি বস্তা লবণে দাম বেড়েছে ৪শ' টাকারও বেশি। আর এক বছরের ব্যবধানে  প্রতি বস্তায় দাম বেড়েছে প্রায় ৮শ’ টাকা। লবণের মূল্যবৃদ্ধির কারণে এবার কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ব্যয় বেড়ে যাবে। ফলে লবণের এই বাড়তি দামের কারণে চামড়ার দাম পড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ লবণের বাড়তি দাম সমন্বয় করতে কম দামে চামড়া কিনতে হবে।

লবণের মূল্য বৃদ্ধির কথা বলে গত বছরের চেয়ে এবার চামড়ার দাম ১০ শতাংশ হারে কম নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। গত বছর কোরবানির ঈদে প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকায় সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিলো। এবার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫০ টাকা। গত বছর ঢাকার বাইরে ছিল প্রতি বর্গফুট চামড়ার দাম সর্বোচ্চ ৪৫ টাকা, এবার  সেখানে ধরা হয়েছে সর্বোচ্চ ৪০ টাকা।

জানা গেছে, সাধারণত কোরবানির ঈদ শুরু হওয়ার মাসখানেক আগেই লবণ কেনা শুরু করেন চামড়া ব্যবসায়ীরা। কিন্তু এবার দাম বেশি থাকায় অনেকেই চাহিদামতো লবণ কিনতে পারেননি।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ