মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর ‘সুখবর’ ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফ্রান্সের উপযোগী ইসলাম চান ফ্রাঁসোয়া ওলান্দ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

0urislam-oland-copyআওয়ার ইসলাম : ফ্রান্সের উপযোগী করে ইসলাম চর্চার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ। ‘গণতন্ত্রের পথে কট্টর ইসলামের প্রতিবন্ধকতা শীর্ষক এক বক্তব্যে বৃহস্পতিবার প্যারিসে এ ঘোষণা দেন তিনি। ইমামদের প্রশিক্ষণ এবং মসজিদ নির্মাণে অর্থায়নের তদারকির জন্য ফ্রান্সে একটি জাতীয় কমিটি গঠন করা উচিত বলেও মত দেন তিনি।

ইসলামকে কেন্দ্র করে দেশটিতে সন্ত্রাসী হামলা এবং বুরকিনি নিষিদ্ধের বিতর্কের প্রতিক্রিয়ায় এ প্রস্তাব দেন ওলান্দ।

ওলান্দ বলেন, ‘এখন আমাদের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল ফ্রান্সের আদলে ইসলামকে রূপদান করা এবং সেটাই এখানে চর্চার ব্যবস্থা করা।’ দেশটির ৭ থেকে ৯ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কন্নোয়নের মাধ্যমে তা সম্ভব বলেও মনে করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিদেশী ইমাম এবং বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অনেকে আমাদের ভাষাতে কথাও বলেন না। তাদের এ দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। আমাদের নাগরিক এবং প্রশিক্ষিতদের হাতে এ দায়িত্ব তুলে দেয়া প্রয়োজন। উগ্র ইসলামপন্থীদের হাতে আমরা ইতিমধ্যে ২৩৮টি প্রাণ হারিয়েছি। এবং এ উগ্রদের কারণে এখানকার সাধারণ মুসলিমরাও হয়রানির শিকার হচ্ছেন। এটা দুঃখজনক ’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ