মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর ‘সুখবর’ ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের সাথে পাকিস্তানের দীর্ঘমেয়াদি নিরাপত্তা চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untcppitled-1 copyআওয়ার ইসলাম : চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি নিরাপত্তা চুক্তির খসড়া অনুমোদন করেছে পাকিস্তানের মন্ত্রিপরিষদ। চলতি বছরের জুলাই মাসে পাক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। লন্ডন থেকে ওপেন হার্ট সার্জারি শেষে জুলাইয়ের ১৫ তারিখে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান ফেরার পর লাহোরের গভর্নর হাউজে এ বৈঠক হয়।

পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের সঙ্গে আমেরিকা প্রতিরক্ষা চুক্তি সই করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ খবর প্রকাশ করা হলো। গত বছরের এপ্রিলে চীনা প্রেসিডেন্ট শি জিন পি ‘র পাকিস্তান সফরের সময় কৌশলগত সহযোগিতামূলক অংশিদারিত্বের বিষয়ে সম্মত হয় বেইজিং ও ইসলামাবাদ।

লাহোরে মন্ত্রিপরিষদের বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত নেয়া হয়েছে। এ ছাড়া, পাক প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রণালয় ও জয়েন্ট স্টাফ হেড কোয়াটারের মতামতও আলোচনায় ঠাঁই পেয়েছে। এ আলোচনার ভিত্তিতেই খসড়া চুক্তি অনুমোদন করা হয়।

এতে দেশ দু’টির ভৌগলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো হয়েছে। এ ছাড়া, এতে অস্ত্র ও প্রযুক্তি হস্তান্তরসহ নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য বিষয়ও অন্তর্ভুক্ত হয়েছে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ