শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঘোড়ার দাম কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untled-2 copyআওয়ার ইসলাম : ভারতের রাজস্থানের এক ব্যক্তি ১ কোটি ১১ লাখ টাকা দিয়ে একটি ঘোড়া কিনেছেন। নারায়ণ সিং নামে ওই ব্যক্তি রাজস্থানের খ্যাতনামা খনি ব্যবসায়ী। ভঁওয়রসিং রাঠৌর নামে এক ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি কেনেন তিনি। ঘোড়ার মালিক কিছুতেই ঘোড়াটি বিক্রি করতে রাজি হচ্ছিলেন না। অবশেষে মঙ্গলবার ঘোড়াটি হস্তান্তরিত হয়।

ঘোড়াটির জন্য সব স্পেশাল আয়োজন করেছেন নতুন মালিক। বানানো হয়েছে দু’‍টি আস্তাবল। একটির মাথার ওপর ছাদ আছে। অন্যটি খোলা আকাশের নীচে। পর্বতের দেখভালের জন্য তিন জনকে নিয়োগ দেয়া হয়েছে। রয়েছে খাওয়া দাওয়ার ব্যাপক আয়োজন। ভু্ট্টা থেকে ঘি বাদ নেই কিছুই।

ঘোড়ার মালিক নারায়ণ সিং জানিয়েছেন পর্বতকে দিয়ে প্রজনন করানোর ইচ্ছা রয়েছে তার। কারণ, আগে থেকেই তার কাছে রয়েছে মাড়োয়াড়ি প্রজাতির দু’‍টি স্ত্রী ঘোড়া।

মাড়োয়াড়ি প্রজাতির এই ঘোড়াটির নাম ‘পর্বত’‍। এই প্রথম ভারতীয় প্রজাতির কোনও ঘোড়া এত দামে বিক্রি হল।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ