শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঘুষ জোগাতে ভিক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ghoshআওয়ার ইসলাম: ভারতের তামিলনাড়ুর এক কৃষক পরিবারে ঘটেছে এই ঘটনা। কৃষক পিতা মারা যাওয়ার পর  কৃষকদের সামাজিক নিরাপত্তা প্রকল্প থেকে পাওনা  টাকা তুলতে গিয়ে ঘুষ দাবি করেছিলো কর্মকর্তা। আর সেই ঘুষের  টাকা যোগাড় করতে গিয়ে ছেলেকে রাস্তায় রাস্তায় করে ভিক্ষা করতে হচ্ছে।

তামিলনাড়ুর ভিলুপুরাম জেলার কুন্নাথুর গ্রামের কৃষক কোলান। গত ফেব্রুয়ারি মাসে মাত্র ৪৫ বছর বয়সে হঠাৎ করে মারা যান। সরকারের ‘কৃষকদের সামাজিক নিরাপত্তা প্রকল্প’ অনুযায়ী তার প্রাপ্য টাকা ছিলো ১২ হাজার ৫০০। কিন্তু গ্রামের প্রশাসনিক অফিসার এই টাকা পাইয়ে দেওয়ার জন্য তার ছেলে অজিতের কাছে ঘুষ চান ৩ হাজার টাকা৷

কিন্তু দরিদ্র পরিবারে যেখানে ধার করে তার শেষকৃত্য করতে হয় সেখানে এতো টাকা পাবে কোথায় ?

প্রশাসনকে বার বার বলা স্বত্তেও কোনও কাজ না হওয়ায় অবশেষে ঘুষের টাকা জোগাড় করতে ভিক্ষা ঝুলি হাতে পথে নামে ১৫ বছরের ছেলে অজিত ৷ গলায় একটি ব্যানার ঝুলিয়ে সে রাস্তায়, ট্রামে-বাসে ভিক্ষা করতে থাকে৷ এদিক ছেলেটির এমন অবস্থার ফটো ও ভিডিও বেশ কিছুদিনের মধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়৷

বিষয়টি জানাজানি হলে নড়েচড়ে ওঠে রাজ্য প্রশাসন৷ তামিলনাড়ুর কুন্নাথুর গ্রামের জেলা প্রশাসনের বিরুদ্ধে শনিবার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷  সংশ্লিষ্ট অফিসারকে তার পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে  গ্রামের পঞ্চায়েত প্রধান সুভ্রামন্নিয়াম। যদিও সংশ্লিষ্ট অফিসার অভিযোগ অস্বীকার করেছেন৷

এদিকে রাজস্ব বিভাগের এক অফিসার জানিয়েছেন, কৃষকের মৃত স্ত্রীর নামে চেক তৈরি হয়েছে তবে ছেলে নাবালক হওয়ায় তা তার হাতে দেওয়া হয়নি,  ইলেকট্রনিক ট্রান্সফর মারফত সরাসরি কৃষকের স্ত্রীর অ্যাকাউন্টে পৌঁছে যাবে ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ