মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

বন্যার্তদের পাশে দারুল উলূম সাবীলুর রাশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sabilur_rashadআওয়ার ইসলাম: বন্যার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ইসলামী শিক্ষার ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান কুষ্টিয়া জেলার মিরপুর থানার ছাতিয়ানে অবস্থিত ‘দারুল উলূম সাবীলুর রাশাদ মাদরাসা’।

গতকাল বুধবার সিরাজগঞ্জের চৌহালীর থানার হাপানিয়া চরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে প্রতিষ্ঠানটি। দারুল উলূম সাবীলুর রাশাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার রিসার্চ এ্যাসিস্টেন্ট, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শহীদুল ইসলাম ফারুকীর সার্বিক সহযোগিতায় কয়েকশ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ করেন বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি ও স্বররূপদহ দারুল উলূম ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি ইবরাহীম হুসাইন কাসেমী। সঙ্গে ছিলেন ত্রাণ সমন্বয়কারী মাওলানা আব্দুস সালাম, মাওলানা আবীর হাসান, মাওলানা সাইফ বিন ওমর, হাফেজ শহীদুল ইসলাম, আকমল হোসেন প্রমুখ।

ত্রাণ বিতরণের করুণ অভিজ্ঞতার কথা তুলে ধরে মুফতী ইবরাহীম হুসাইন কাসেমী বলেন, বানভাসী মানুষের হাহাকার। উপচেপড়া ভিড়। পানির স্রোত উপক্ষো করে সাঁতরে আসছে মানুষ ত্রাণ নিতে।’ মাওলানা কাসেমী দেশের বিভিন্ন সংগঠন-সংস্থা, বিত্তবান, রাজনীতিবিদ ও আলেম সমাজকে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে আহবান জানান।

sabilur_rashad2

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ