শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

এই জায়গাগুলোতে দাওয়াতি কাজ করবে কে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saimumসাইমুম সাদী; অনলাইন এক্টিভিস্ট

আমি দ্বীনের বিজয় চাই কিন্তু আমি কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সচিবালয়ে, আদালতে, কেবিনেটে, শিক্ষা ও সংস্কৃতিতে, রাজনীতিতে দ্বীনের দাওয়াত দিতে চাইনা, ওসব স্থানে যেতে চাইনা, তাহলে ভাই দ্বীনের বিজয় আসলে আপনি কোনখানে চান?

হক্কানিয়ত হক্কানিয়ত এইসব বিষয় তো আসলে নিছক দাবী করার বিষয় নয়, প্রতিষ্ঠা করার বিষয়। সমাজ ও সংস্কৃতি, রাস্ট্র ও রাজনীতি, মিডিয়া ও শিক্ষা ব্যাবস্থা যারা চালায় তারা ভার্সিটি থেকে বের হয়। আপনি ভার্সিটিতে যেতে চাননা। সেখানে দাওয়াতি কাজ করার কোন প্ল্যান নাই। আপনার সন্তানদেরকেও সেইসব স্থানে দাওয়াতি কাজের জন্য পাঠানোর বিরোধী আপনি।

মাদ্রাসার স্বীকৃতির সাথে সরকারি চাকরির কথা বলে, যারা স্বীকৃতি নেয় নাই তারা কি না খেয়ে মরে যাচ্ছে এইসব কথা আসলে কিজন্য বলেন আপনারাই জানেন। এইসব কথা বলে দাওয়াতি কাজ থেকে সরে আসার কোন সুযোগ কি আছে জানিনা। সার্টিফিকেটের স্বীকৃতি এজন্য লাগবে অন্তত কওমি মাদ্রাসার একজন ছাত্র যেন এই সার্টিফিকেট নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে। এখানে খাওয়া না খাওয়ার প্রশ্ন নেই।

দ্বীন এবং সততা সংকুচিত করে নয় বিস্তারের মধ্যেই কল্যাণ নিহিত। সকল নবী ও রাসুল আ. দ্বীনি চেতনাকে বিস্তৃত করার কাজে সচেষ্ট ছিলেন। সুতরাং বিভক্তি নয় ঐক্যবদ্ধ ভাবেই একটি পজিটিভ সিদ্ধান্ত নেয়া খুবই জরুরি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ