শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর

মুহিউদ্দীন খান রহ. স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

13883717_1083835544997099_549296229_n copy

আওয়ার ইসলাম : আল মা‘হাদুল মাদানীয়াতুল ইসলামিয়া এর উদ্যোগে বিজয়নগরে প্রো অ্যাক্টিভ হলে গতকাল শনিবার মাওলানা শেখ মুজিবুর রহমান এর সভাপতিত্বে এবং কবি ও গবেষক খালেদ সানোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে মওলানা মুহিউদ্দীন খান স্মারক গ্রন্থ ‘সিরাজে মদীনা’ এর মোড়ক উম্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মাওলানা মুহিউদ্দীন খান আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া চিন্তা ও স্বপ্ন আজও আমাদের অনুপ্রাণিত করে চলেছে। তার লিখিত হাজার হাজার লাইন তাকে চিরদিন অমর করে রাখবে।’

‘মাওলানা মুহিউদ্দীন খান এর অবদানকে কেউ অস্বীকার করতে পারে না’ উল্লেখ করে তারা বলেন, মুসলিম সাহিত্য সংস্কৃতির বিকাশে অনেক সীমাবদ্ধতা ছিলো। মওলানা মুহিউদ্দীন খান তার নিরলস প্রচেষ্টায় নিজেই একটি গবেষণা প্রতিষ্ঠান হয়ে ওঠেছিলেন। মুসলিম বিশ্বের সাথে সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে মুহিউদীন খান সেতু বন্ধন ছিলেন বলেও মন্তব্য করেন তারা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ ড. আহমদ আব্দুল কাদের, সাপ্তাহিক মুসলিম জাহান সম্পাদক মোস্তফা মঈনুদ্দীন খান, জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, জামেয়া আরাবিয়া নতুনবাগ খিলগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউদ্দীন একরাম, মদীনা পাবলিকেশন্সের আলহাজ্ব মোরতজা বশির উদ্দিন খান, মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী, মাসিক মদীনার সম্পাদক আহমদ বদরুদ্দীন খান সহ অন্যরা।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ