
আওয়ার ইসলাম : বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সর্বস্তরে ইসলামী শিক্ষা বাস্তবায়ন করতে হবে। ইসলামী আদর্শ, সংস্কৃতি ও চেতনাকে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছাতে হবে।
শনিবার বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় এবং সর্বস্তরের ইসলামী শিক্ষা বাস্তবায়নের দাবীতে সংগঠনের লালদিঘীরপাড়স্থ মজলিস মিলনায়তনে এক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজের সঞ্চালনায় গোল টেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মাওলানা হাবিবুর রহমান বলেন, প্রকৃত ইসলামী শিক্ষার অভাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের কতিপয় বিপথগামী শিক্ষার্থীরা জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। তাই ইসলামী শিক্ষাকে সকল স্তরে বাধ্যতামূলক না করলে জঙ্গিবাদের উত্থান ঠেকানো যাবে না।
তিনি বলেন, মানবতার ধর্ম ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোন স্থান নেই। ইসলামের আবির্ভাবই হয়েছে সন্ত্রাসকে উৎখাত করে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। যেখানে ইসলামে কোন প্রাণীকে অকারণে মেরে ফেলার অবকাশ নেই, সেখানে মানুষ হত্যা বৈধতার কোন প্রশ্নই আসে না। ইসলামে মানব হত্যা মানবতা হত্যার শামিল। একটি আন্তর্জাতিক কুচক্রী মহল ইসলামকে কলুষিত করার জন্য ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করছে। এই ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিহত করতে হবে।
গোল টেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) সিলেট জেলা সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, জামেয়া মাদানিয়া কাজীরবাজার সিলেটের শিক্ষা সচিব মুফতি শফিকুর রহমান, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী, জমিয়তে উলামা বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা তহুরুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি গাজী রহমত উলাহ, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতি ফখর উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সহ-সভাপতি হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলাà