শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ভাইরাস সংক্রমণের তীব্রতা যে সময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Virusআব্দু্ল্লাহ বিন রফিক, আওয়ার ইসলাম

ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, ভাইরাস সকাল বেলায় লোকদের খুব সহজেই সংক্রমণ করতে পারে। যখন ভাইরাসের ইনফেকশন সকাল বেলায় শুরু হয় তখন তার কার্যকারিতার সম্ভাবনা থাকে দশ গুণ বেশি। গবেষণায় দেখা গেছে, মানুষের ভেতরকার ঘড়ি যদি কোনভাবে প্রভাবিত হয় (যেমন শিফটে কাজ করার ফলে অথবা দীর্ঘ ভ্রমণের ফলে) তাহলে খুব সহজে তা ইনফেকশনের শিকার হতে পারে।

ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার ভাষ্যমতে বিজ্ঞানীরা বলেছেন, তাদের এই গবেষণার সাহায্যে ব্যাপক আকারে ছড়ানো মহামারি থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া সম্ভব। গবেষণায় বলা হয়েছে, ভাইরাস এতটাই ছোট হয় যে, তা কোন কার্যকরী শরীরের বাইরে জীবিত থাকতে পারে না এবং শরীরের কোষে থাকা উপাদান ব্যবহার করে নিজস্ব বংশ বিস্তার করতে থাকে।  কিন্তু এই সেল বা কোষের ভেতরে ২৪ ঘন্টাই নাটকীয় পরিবর্তন হতে থাকে এবং দিনভর এই কার্যক্রম চলতে থাকে। এই কার্যক্রমকে শরীরের ভেতরকার ঘড়ির সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। এই ভেতরকার ঘড়ির ওপর ভাইরাসের কী প্রভাব পড়তে তা জানার জন্য ইঁদুরকে দু’ভাগে ভাগ করে একটি অংশতে সকাল বেলা এবং অপরটিতে সন্ধ্যেবেলায় ইনফ্লুয়েঞ্জা ও হারপিস ভাইরাস লাগানো হয়। সন্ধ্যেবেলায় ভাইরাসযুক্ত অংশের চে’ সকাল বেলায় প্রযোজিত ভাইরাসযুক্ত অংশের ভাইরাস সংখ্যা দশগুণ বেশি প্রমাণিত হয়। গবেষকদের ধারণা, মহামারির সময় ‍দিনের বেলা লোকদের ঘরের বাইরে যেতে না দেওয়া হবে সবচে’ বুদ্ধিমানের কাজ। এতে তার জীবন বেচে যেতে পারে। যদি এই অভিজ্ঞতা শক্তিশালী প্রমাণিত হয় তাহলে অদূর ভবিষ্যতে এর কার্যকারিতা ও প্রভাব বহুবিস্তৃত ঘটানো সম্ভব।

সূত্র : রোযনামা পাকিস্তান অবলম্বনে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ